মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

১৬ ডিসেম্বর সাভার জামেয়া রাজফুলবাড়িয়ায় আসছেন আওলাদে রাসূল সালমান মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: আগামীকাল ১৬ ডিসেম্বর শনিবার সাভারের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ আল জামিয়াতুল মাদানীয়া রাজফুলবাড়ীয়া মাদ্রাসায় তাশরীফ আনবেন আওলাদে রাসুল সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী রহ. এর পৌত্র আল্লামা সালমান মাদানী।

বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন তিনি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া রাজফুলবাড়িয়ার শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী’র খলিফা মাওলানা আবু জাফর মুহাম্মদ ইবরাহীম। সেমিনারে সভাপতিত্ব করবেন জামেয়ার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান।

আওলাদে রাসুল সাইয়্যেদ সালমান মাদানী’র আগমন উপলক্ষ্যে মাদরাসার ছাত্র-শিক্ষক ও এলাকা বাসীর মাঝে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সম্মানিত মেহমানের আগমনে মাদরাসাকেও নানানভাবে সাজিয়ে তুলছে শিক্ষার্থীরা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আল্লামা সালমান মাদানী সকাল দশটার জামেয়ায় এসে উপস্থিত হবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ