রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার মাত্র ১৮০০ টাকায় স্মার্টফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাফিয়ে লাফিয়ে দাম কমছে স্মার্টফোনের। ফলে সস্তায় স্মার্টফোন আনতে উঠেপড়ে লেগেছে বড় বড় সংস্থাগুলি।

এবার মাত্র দুই হাজার টাকার মধ্যে মোজিলার নতুন স্মার্টফোন আনছে বাজারে। চলতি বছরেই ভারতে পাওয়া যাবে এই স্মার্টফোন। জনপ্রিয় ফায়ার ফক্স ব্রাউজারের জনক মোজিলা এবার ইনটেক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশের সবচেয়ে কম দামের এই স্মার্টফোন আনার উদ্যোগ নিয়েছে।

ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্ট ফোনের পর্দার আকার হবে ৩.৫ ইঞ্চি। স্মার্টফোনটিতে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও, ২ মেগাপিক্সেল ক্যামেরাসহ নানা সুবিধা।

হ্যান্ডসেট নির্মাণকারী ইনটেক্স এবং স্পাইসের সঙ্গে হাত মিলিয়েছে মোজিলা ফায়ার ফক্স। স্পাইসের কো-ফাউন্ডার এবং সিইও দিলীপ মোদী বলেন, ‘এই স্মার্টফোনের দাম সকলের নাগালের মধ্যে, আমরা চাই, প্রত্যেকেই ফায়ার ফক্সের ওএস ব্যবহার করে দেখুক।’

সূত্র: ইন্টারনেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ