সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

‘জমিয়ত ভাঙ্গার জন্য আমি দায়ি নই, পদত্যাগের প্রশ্নই আসে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত সপ্তাহেই ভেঙ্গে গেলো দেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলের নির্বাহী সভাপতি মুফতী মোহাম্মদ ওয়াক্কাস এবং মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমীর পারস্পরিক বিরোধ ও নেতৃত্বে দুটি গ্রুপে বিভক্ত হয় দলটি।

জমিয়তের এ দফা ভাঙ্গনের পেছনে যে কারণগুলো বার বার উঠে আসছে তার অন্যতম দলে বহিরাগতদের পদায়ন ও অতি মূল্যায়ন।

জমিয়তের ভাঙ্গার পর নবাগতদের মধ্যে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত তাহলো বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আসা মাওলানা আবদুর রব ইউসুফী। সমালোচকরা তাকে দায়ী করে বলছেন, তিনি ইতোপূর্বে খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গার পেছনের সক্রীয় ভূমিকার রাখেন। আর তার ইন্ধনে এবার ভাঙ্গনের মুখে পড়লো জমিয়ত।

তীর্যক এসব অভিযোগের উত্তর ও ব্যাখ্যা জানতে জমিয়তের বর্তমান সহসভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আবদুর রব ইউসুফীর মুখোমুখি হন আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু। দু’জনের আলাপচারিতায় উঠে আসে রাজনীতির অনেক তিক্ত ইতিহাস।

আওয়ার ইসলাম : জমিয়েতের আজকের অস্থিরতার পেছনে নবাগতদের দায়ী করা হচ্ছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন?

মাওলানা আবদুর রব ইউসুফী :  নবাগত শব্দটা আমার সঙ্গে ঠিক যায় না। আমি ছাত্রজীবন থেকে জমিয়ত করতাম। বাংলাদেশ হওয়ার পর শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. যখন জমিয়ত সভাপতি তখন আমিও এ দলে ছিলাম। তখন দলের সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালন করি।

দলীয় সিদ্ধান্তে হজরত শায়খুল হাদিসের নেতৃত্বে আমরা খেলাফত আন্দোলনে যাই। এরপর জমিয়তের কিছু লোক খেলাফত আন্দোলন থেকে ফিরে এসে আবার জমিয়তের নামে কাজ শুরু করেছেন। আমরা তখন আসি নি। পরে এসেছি।

এখন যারা জমিয়ত করছেন তাদের অধিকাংশ খেলাফত আন্দোলনে গেছেন এবং ফিরে এসেছেন। কেউ আগে এসেছেন এবং কেউ পরে এসেছেন।

একটি দলে যদি নবাগতদের সুযোগ না থাকে তবে তার পরিধি ও কাজ বাড়বে না। কোনো পরিবার কি চায় তার পরিবার ছোটই থেকে যাক। সেখানে নবজাতক সন্তান না আসুক।

আওয়ার ইসলাম : কিন্তু আপনাদের পদায়ন ও অতি মূল্যায়ন দলে অসন্তোষ তৈরি করেছে?

মাওলানা আবদুর রব ইউসুফী : আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ছিলাম। জমিয়তে আমাকà