সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রসিক নির্বাচন ২১ ডিসেম্বর; হাতপাখা প্রার্থী বাবু’র প্রস্তুতি কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

বেশ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। হাতে আছে মাত্র চব্বিশ ঘণ্টা। আজ রাত ৮টার মধ্যে শেষ করতে হবে প্রচার-প্রচারণার কাজ।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন।

এবারের নির্বাচনে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে একজন নারীসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২২৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার সাধারণ কাউন্সিলর পদে ১০জন মনোনয়ন প্রত্যাহার করলেও মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদের কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

মনোনয়ন বাতিল, আপিল নিষ্পত্তি ও প্রত্যাহার শেষে সর্বশেষ মেয়র পদে ৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১১জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৭ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে এটিএম গোলাম মোস্তফা বাবুই কেবল ইসলামি দলের প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন।

শেষ মুহূর্তের প্রস্তুতি জানতে ফোন করতেই অপরপ্রান্ত থেকে ভেসে আসছিলো স্লোগানের শব্দ। হাতপাখা প্রতীকের পক্ষে ভোট যাচ্ছেন কর্মীরা। কথার ফাঁকে ফাঁকে বার বার সালাম দিচ্ছেন এবং অমনোযোগী হচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছিলো প্রচণ্ড রকম ব্যস্ততার আছেন।

জানতে চেয়েছিলাম এবারের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? ‘আল হামদুলিল্লাহ! আমাদের প্রচার-প্রচারণা ও প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল আমরা আগামীকাল আনুষ্ঠানিক প্রচারণার কাজ শেষ করবো।’

গতবারের তুলনায় এবার কতোটা অগ্রগতির আশা করছেন? গোলাম মোস্তফা বাবু প্রত্যয়ের সঙ্গে বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।’

তিনি জানান, নির্বাচনের অনেক আগ থেকেই গণসংযোগে নেমেছেন। গতবারের ভুলত্রুটি সংশোধন করে জোরালো প্রচারণা চালিয়েছেন। এছাড়াও তফসিল ঘোষণার পর রংপুর শহরে ইসলামী à¦