শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২৫টি বিপজ্জনক পাসওয়ার্ড; যাতে হ্যাক হওয়ার প্রবল সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাসওয়ার্ড। অত্যন্ত গোপন তথ্য। ফাঁস হয়ে গেলেই সব বেহাত। ইমেল, এটিএম, ফেসবুক, ফোন, ল্যাপটপ... সর্বত্র তথ্য সুরক্ষিত রাখার এক এবং একমাত্র উপায় পাসওয়ার্ড।

নিরাপত্তা গবেষক মার্ক বার্নেট ২০০৫ সালে ‘পারফেক্ট পাসওয়ার্ডস’ নামের একটি বই লেখেন। তিনি পাসওয়ার্ড দিবস পালনের জন্য উৎসাহ জোগান। তাঁর ধারণা থেকে ইনটেল সিকিউরিটি প্রতিবছরের মে মাসের প্রথম বৃহস্পতিবার বিশ্ব পাসওয়ার্ড দিবস পালনের সিদ্ধান্ত নেয় ২০১৩ সাল থেকে।

সফটওয়্যার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, পাসওয়ার্ড এখন নিরাপত্তার জন্য মৌলিক বিষয়।

কিন্তু অনেকেই জটিল পাসওয়ার্ডের গুরুত্ব বুঝতে পারে না। তাই সহজে অনুমান করা যায়—এমন সহজ পাসওয়ার্ড বেছে নেন অনেকেই।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা কিপার সিকিউরিটি সাধারণ পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে।

তালিকায় থাকা এসব দুর্বল বা বাজে পাসওয়ার্ড ব্যবহার করলে তা সহজে বেহাত হওয়ার ঝুঁকিতে থাকে।

২০১৬ সালে ফাঁস হওয়া এক কোটি পাসওয়ার্ড থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২৫টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এ তালিকায় আপনার কোনো পাসওয়ার্ড আছে কি না দেখে নিন:

1. 123456 (2) 123456789 (3) qwerty (4) 12345678 (5) 111111 (6) 1234567890 (7) 1234567 (8) password (9) 123123 (10) 987654321 (11) qwertyuiop (12) mynoob (13) 123321 (14) 666666
(15) 18 atcskd2w

(16) 7777777 (17) 1 q2 w3 e4r (18) 654321 (19) 555555 (20) 3 rjs1 la7 qe (21) google (22) 1 q2 w3 e4 r5t (23) 123 qwe (24) zxcvbnm (25) 1 q2 w3 e


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ