রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের নাম রশিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকার তছলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে রশিদুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলার এলাকায় যায়। এসময় টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে রশিদুলকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।

পরে রশিদুলের ওপর বর্বর নির্যাতন করে বিএসএফ সদস্যরা। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

ঘটনাস্থলের অদূরে থাকা অন্যান্য সঙ্গীরা রশিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রশিদুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর বলেন, নিহত রশিদুল ইসলাম সীমান্তে গরু আনতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গেছেন। তবে তাকে বিএসএফ না স্থানীয়রা মারধর করেছে বিষয়টি স্পষ্ট নয়।

 

এইচজে