আওয়ার ইসলাম: রংপুরে মেয়র পদে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের বিপুল ব্যবধান চমকে দিয়েছে সবাইকে। স্থানীয় ভোটার আর রাজনীতিকেরা বলছেন, সরকারি দলের প্রার্থী যে হারবেন, এটা তাঁরা আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু তাই বলে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে?
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, স্থানীয় আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এবং সরকারি দলের প্রার্থীর ব্যক্তিগত আচরণ নিয়ে নানা অভিযোগ তো রয়েছেই। তবে এর বাইরে বিভিন্ন কারণে সরকারের বিরুদ্ধে মানুষের কিছু ক্ষোভ তৈরি হয়েছে, ভোটাররা তার প্রকাশ ঘটিয়েছেন।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রংপুরের এই স্থানীয় নির্বাচন আগামী নির্বাচনগুলোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তিনি বলেন, একই স্থান, একই দল এবং একই প্রার্থীদের মধ্যে এই নির্বাচন হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। গত সিটি নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের দৃশ্যমান পার্থক্য হচ্ছে প্রতীকের ব্যবহার।
তার মানে ভোটার ব্যক্তি নয়, প্রতীককে ভোট দিয়েছেন। ২০১২ সালের নির্বাচনে জাতীয় পার্টির দুই প্রার্থীর (একজন বিদ্রোহী) ভোট মেলালে তাঁরা বিজয়ী প্রার্থী সরফুদ্দীনের চেয়ে বেশি ভোট পেয়েছিলেন। এবারও জাপার ব্যাপক জনসমর্থন প্রমাণিত হয়েছে।
এবারের নির্বাচনে মূলত প্রতিযোগিতা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। এতে দেখা গেছে, আওয়ামী লীগের ভোট গত সিটি নির্বাচনের তুলনায় ৪১ শতাংশ কমেছে। বিএনপির ভোট বেড়েছে ৬৫ শতাংশ। এই বার্তা রাজনীতি ও আগামী নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদকে ৯৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন। অথচ নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে যে ৪৪টি কাউন্সিলরের পদে ভোট হয়েছে, তাতে জাতীয় পার্টির মাত্র দুজন কাউন্সিলর জয়ী হয়েছেন। কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১৬, বিএনপির ৬ এবং জাসদের ১ জন জিতেছেন।
বাকি ১৯ জন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। মেয়র পদে এবার দলীয় প্রতীকে ভোট হলেও কাউন্সিলর পদে তা হয়নি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগে সমন্বয়হীনতা ছিল। পাঁচ