সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সুদান, আরাকান, জেরুসালেম একই মদদে দখল হয়েছে: মুফতি এনায়েতুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনাইদ শোয়েব
বিশেষ প্রতিবেদক

২১ ডিসেম্বর “মানবতার নবী হজরত মুহাম্মদ সা.। রোহিঙ্গা সঙ্কট: সঙ্কটে বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ আলোচকের বক্তব্যে ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি ও বাংলানিউজ ২৪ ডটকমের নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ বলেন, রোহিঙ্গা সংকট ও ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের ঐক্যবদ্ধ কর্মসূচি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণের কোন পথ নেই।

তিনি বলেন, সারা বিশ্ব মুসলমানদের বিপক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তির প্রভাবে তারা জেরুসালেম দখল করে নিয়েছে, দক্ষিণ সুদান অল্পদিনে স্বাধীন করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমারে সেনাবাহিনী এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে। এ সব কিছু হচ্ছে অমুসলিমদের সম্মিলিত মদদে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারত চীন কোন বিষয়ে একমত হয় না। অথচ মিয়ানমার ইস্যুতে তারা এক হয়ে গেলো। জল তেল একসাথে মিশিয়ে দিয়ে সারা বিশ্বকে অবাক করে দিলো। এর মাধ্যমে হাদিসের ভাষ্য আবারও সঠিক প্রমান হলো ‘আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা’।

সুতরাং এমন সঙ্কট পরিস্থিতি থেকে উত্তোরণের পথ একটাই। মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়া।

আলোচনার এক পর্যায়ে আওয়ার ইসলামের প্রশংসা করে তিনি বলেন আওয়ার ইসলাম সব সময়ই সৃজনশীল কাজ করে। এ সৃজনশীলতা ধরে রেখে ধারাবাহিক কাজ করে যাওয়ার উৎসাহ প্রদান করেন তিনি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় এবং প্রধান সম্পাদক মুফতী আমীমুল ইহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান মিয়াজী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমদ সেলিম রেজা, মাকতাবাতুল আখতারের স্বত্তাধিকারী পীরে কামেল মাওলানা আহমদ আলী, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ার এনসিভির চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল ইসলাম, লেখক ও মুহ