বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আলোচনায় আসতে ভুঁইফোড়দের নতুন ধান্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর
অতিথি লেখক

২৪ ডিসেম্বর রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনের খবর বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। দেশের প্রবীণতম আলেমে দীন, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী দা.বা.-কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কথিত কয়েকটি নামসর্বস্ব ইসলামি দল।

ওলামা লীগের একটি খণ্ডিত অংশ রয়েছে এর নেতৃত্বে। দেশের শীর্ষ এই আলেমের অপরাধ কী! তিনি ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলেছেন এজন্য তাকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি করেছেন বহু ভাগে বিভক্ত ওলামা লীগের একটি অংশের কথিত সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাসান শেখ।

তাদের বক্তব্য- এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী পালনের ব্যবস্থা করেন। ঈদে মিলাদুন্নবী পালন করার বিষয়ে আল্লাহ নিজে কুরআনে আদেশ করেছেন, যা আমাদের মহানবীও পালন করেছেন। সেই ঈদে মিলাদুন্নবীকে বিরোধিতা করে আল্লামা শফী নিজেকে নাকি দ্বীন ইসলামের দুশমন হিসেবে প্রমাণ করেছেন।

তাদের এই বক্তব্য এতটাই হাস্যকর ও ঠুনকো যে, এর কোনো জবাব দেয়ার মতো রুচি আলেমদের নেই। একটি ব্যানার ভালোভাবে ধরার মতো লোক যে সংগঠনে নেই সেই ভুঁইফোড়, নার্মসর্বস্ব, ধান্দাবাজ সংগঠনের সাধারণ সম্পাদক হুমকি দিয়েছেন আল্লামা শফী তওবা না করলে নাকি তিনি কঠোর আন্দোলন গড়ে তুলবেন।

কথিত ১৩টি দল মানববন্ধনে ১২ দফা দাবিও তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে মাদরাসার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হাদিসকে অশ্লীল বলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং রিপোর্টার অভিজিতের গ্রেপ্তার, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো, শিক্ষাবিদ নামধারী ইসলাম বিদ্বেষীদের তৎপরতা বন্ধ করা, মুসলমানিত্ব নির্মূলের শিক্ষা আইন অনুমোদন না করা, ব্র্যাকসহ সন্দেহজনক এনজিওগুলো নিষিদ্ধ করা। তাদের এই দাবিগুলো সু্ন্দর এবং দেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষের সমর্থন রয়েছে এর প্রতি।

কিন্তু এসব দাবির কোনোটাই তেমন গুরুত্ব পায়নি শুধু আল্লামা শফীকে গ্রেপ্তারের দাবি ছাড়া। এতেই বোঝা যায় তাদের আসল উদ্দেশ্যটা কী! তারা আল্লামা শফীকে জড়িয়ে মূলত নিজেà¦