হাসিব আর রহমান
লেখাটা একটা মজার গল্প দিয়ে শুরু করি, এক মহিলা প্রচুর স্বামীভক্ত। স্বামীর নাম রহমাতুল্লাহ! মহিলা কোত্থেকে যেন শুনেছে স্ত্রীর জন্য স্বামীর নাম মুখে নিতে নেই। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পর সালাম ফেরাতে গিয়ে তো তাকে ‘রহমাতুল্লাহ’ বলতেই হবে কিন্তু কিভাবে সে এই নাম নেবে বলেন! তাঁই একটা সুন্দর বিকল্প ব্যাবস্থা করে নিয়েছে বুদ্ধিমতী ঐ স্ত্রী।
প্রতি ওয়াক্তে নামাজের পর সালাম ফেরাতে গিয়ে সে ‘আসসালামু আলাইকুম' এর পর ‘অরহমাতুল্লাহ' না বলে ‘আসসালামু আলাইকুম আমগো ঘরের উনি’ বলে!!
গল্পটার সাথে বর্তমান বাংলাদেশের গণমাধ্যমের মিল যে কতটা তা শেষে বুঝতে পারবেন আশা করি।
গত দিন তিনেক আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেলো। বিগত সংসদ নির্বাচনের আগে সারা বাংলাদেশে হাসির খোরাক বনে যাওয়া এরশাদ সাহেবের দল জাতীয় পার্টি বড় দানের একটি বিজয় পেয়েছে সেখানে।
বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ রকমের আত্মতৃপ্তিতে ভূগতে থাকা আওয়ামী লীগের প্রার্থী সেখানে মাত্রাতিরিক্ত ব্যবধানে হেরেছে। দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করা আমি জানতামই না বাংলাদেশের কোন যায়গায় এত ব্যাবধানে আওয়ামী লীগ এমনকি বিএনপিরও পরাজয় হতে পারে।
পরাজয়টা অস্বাভাবিক লাগেনি বরং ব্যবধানটা অস্বাভাবিক লেগেছে। বিএনপি তো বাদই দিলাম আওয়ামী লীগই জাতীয় পার্টির চেয়ে অর্ধেকেরও অনেক কম ভোট পেয়েছে সেখানে।
বিএনপির ভোট সংখ্যা তো জাতীয় পার্টির প্রার্থীর তুলনায় পাঁচ ভাগের এক ভাগও না। এই ব্যবধানটাতে কিছুটা অবাক লেগেছে। তবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অভাবনীয়ভাবে জোর কদমের একটা ‘পায়ের আওয়াজ’ দিয়েছে এদেশের পরিচিত একটি ইসলামি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রথম আলোর ভাষায় যে সংগঠনের নাম হলো, বরিশাল ভিত্তিক চরমোনাই সিলসিলা!! রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এই সংগঠনের মনোনীত প্রার্থীর ‘হাতপাখা' প্রতীকের ভোট সংখ্যা ছিলো চব্বিশ হাজার ছয় (২৪,০০৬) ভোট। যে সংখ্যাটা নতুন কারো জন্য চমকে দেয়ার মতই।
ভেতরে ভেতরে অনেকেই যে চমকে গেছে তা একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল অনুষ্ঠানসহ’ অনেক গনমাধ্যমের মিনমিনে চমকানো অবস্থায় বুঝা গেছে। প্রথম আলোর নির্বাচন বিশ্লেষণ দেখেও কিছুটা আঁচ করà