রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

যাত্রাবাড়ীর লাকী টেক্সটািইলে আগুন, ছাদে আটকা পড়েছে ৫০ কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার লাকী টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভবনের তৃতীয় তলায় অবস্থিত এ মিলের আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।  আগুন নেভানোর কাজ প্রায় শেষের দিকে।  আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় অন্তত ৫০ জন ওই টেক্সটাইল মিলের ছাদে আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছে।