মাওলানা উবায়দুর রহমান খান নদভী
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
রোহিঙ্গা শব্দটি কী? এ শব্দটি নিয়েই ঝগড়া। পাশাপাশি এমন বেশ কয়কটি শব্দ নিয়েও মুসলমানদের বিবাদ রয়েছে বার্মার বৌদ্ধ সন্ত্রাসীদের সঙ্গে। যে জন্য আরাকান এলাকার নাম বৌদ্ধ আর্মিরা করেছে রাখাইন।
রোহিঙ্গা মুসলমানগণ রাখাইন শব্দটি গ্রহণ করেননি। এ রাজ্যের সঙ্গে মুসলমানদের ১৪শ বছরের ইতিহাস নিহিত। তেমনিভাবে ইসলামের ইতিহাসে বোর্মা, বার্মা, বর্মা ইত্যাদি শব্দ আছে, তাই তারা এ শব্দ পরিবর্তন করে নাম রেখেছে মায়েনমার।
কেন? যেন আগের কোনও ইতিহাসে এ শব্দ খুঁজে না পাওয়া যায়। এটাকে বলে “নসল কাশি বা জাতি নির্মূল পরিকল্পনা।” বাড়িঘরে অগ্নি সংযোগ, ধর্ষণ, গুম, খুন, শিশু হত্যা ও নারী নির্যাতনের মাধ্যমে এটি করা হয়। এর শুরু হয় ওই জাতীর শব্দ, সাংস্কৃতি ও ঐতিহ্য মুছে দেওয়ার মাধ্যমে।
বার্মার সেনাবাহিনী ক্ষমতায় এসে রেঙ্গুনকে নাম করণ করেছে নেপিডু। এর প্রধান কারণ হলো, ইতিহাসের পরতে পরতে যত জায়গায় রেঙ্গুন শব্দটি রয়েছে, তত জায়গায় মুসলমানদের নাম রয়েছে। তাদের অবদানের কথা উল্লেখ রয়েছে।
আজকের আধুনিক বার্মার রূপকার অংসান সুচি’র বাবা। তার বাবার রাজনৈতিক প্রধান সঙ্গীদের ৬ জনের ৫ জনই ছিলেন মুসলমান।
চরমপন্থি ও বিপদগামী কিছু সেনাবাহিনী, আজকে যারা ক্ষমতার আসন দখল করে আছে তারা ওই মুসলমান মেধাবী রাজনৈতিকদের হত্যা করে। সুচিকে সেনা শাসকরা ২৫ বছর পর্যন্ত দেশ ছাড়া করে রাখে।
সে দেশের স্থপতি হলেন রোহিঙ্গা মুসলমানগণ। অথচ তারা চায় রোহিঙ্গাদের সমূলে নিশ্চিহ্ন করে দিতে। তাই তারা আরাকানি মুসলমানদের সঙ্গে রোহিঙ্গা শব্দটিও ব্যবহার করতে রাজি নয়।
এখন না বুঝে আমরাও যদি বলি রোহিঙ্গা শব্দ তাদের সঙ্গে আমরা ব্যবহার করবো না। তাদের আমরা অন্যকিছু বলবো, তাহলে এটা দূরদর্শিতার লক্ষণ নয়।
ইদানিং দেখছি , কিছু নিম্নশ্রেণির মানুষ একে অপরকে গালি দেয় রোহিঙ্গা বলে। তাই বলে এটা আমরা কখনই বলতে পারি না যে, রোহিঙ্গাদের রোহিঙ্গা না বলা হোক। অনেক মানুষকে আমরা দেখি এক