শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

আফগানিস্তানে জানাজায় বোমা হামলা: নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহরের রাজধানী জালালাবাদে এক জানাজায় আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।খবর আনাদলু।

স্থানীয় প্রদেশের গভর্নরের মুখপাত্র আহমদ জিয়া আবদুজজাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর আনাদলুকে নানগারহর প্রদেশের গভর্নরের আরেক মুখপাত্র নুর আহমদ হাবিবি জানান, রবিবার প্রদেশের এক জেলার সাবেক চেয়ারম্যানের জানাজায় এ হামলা চালানো হয়। এতে  ১৫ জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি আফগানিস্তানে তালেবান ও আইএসের হামলা বেড়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ