শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফজর নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যুদ্ধে যান সাইফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উজ্জ্বল মেহেদী: ১৯৭১-৭২। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থবছর। একজন মাত্র মুক্তিযোদ্ধা আয়কর দেন। তিনি মোহাম্মদ সাইফুল আলম। বাড়ি সিলেটের লাউয়াই।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়কান্দি ইউনিয়নের একটি মহল্লার নাম লাউয়াই। ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগে গলিপথ। এ পথ দিয়ে যেতে হয়। গলিপথে আরও কয়েকটি সরু পথ।

সাইফুল সাহেবের বাড়ি কোন দিকে? পথচলতি একজনের কাছে জানতে চাওয়া।

‘আমারার এলাকাত তো সাইফুল আছইন বেশ কয়জন, কোন সাইফুল? কর দিয়া পুরস্কার পাইছইন যে তাইন নি?’

‘হ্যাঁ।’

তারপর সঙ্গে করে নিয়ে বাড়িটি দেখিয়ে দিলেন।

একটি মসজিদের পাশে তিনতলা পাকা বাড়ি। তাঁর সঙ্গে মুঠোফোনে আগেই কথা হয়েছিল। তিনিই দিনক্ষণ করেছিলেন। বাড়ির সামনে যেতেই সাক্ষাৎ মিলল। জানালেন, এই মাত্র উপজেলা সমন্বয় পরিষদের মাসিক সভা থেকে এলেন। সেখানেও তাঁকে একই বিষয়ে কথা বলতে হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম করদাতা।

সিলেটে এ বছরের আয়কর মেলায় সিলেট সিটি করপোরেশন এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে তিনি দীর্ঘমেয়াদি কর প্রদানকারীর সম্মাননাও লাভ করেছেন। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় স্বাধীন বাংলাদেশে প্রথম করদাতাদের একজন তিনি। আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে আর্কাইভস তথ্যের ঘোষণা দিয়েছিলেন কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। তিনি আর্কাইভস প্রতিষ্ঠাতাদেরও একজন। দেশের প্রথম মুক্তিযোদ্ধা করদাতার তথ্য চট্টগ্রামে ইনকাম ট্যাক্স আর্কাইভসে সংরক্ষিত।

কর কমিশনার বলেন, ‘প্রথম অর্থবছরে আমরা একমাত্র মুক্তিযোদ্ধা হিসেবে উনার (সাইফুল) নাম পেয়েছি। আর্কাইভসে তিনিই একমাত্র মুক্তিযোদ্ধা, যিনি প্রথম আয়কর দিয়েছেন।’

৭ নভেম্বর সিলেটে এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। ২০ নভেম্বর তাঁর বাড়িতে বসে কথা হচ্ছিল। পরিপাটি কক্ষ। সোফাসেটের টেবিলে রাখা কর সম্মাননার ক্রেস্টসহ সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতির কিছু সংবর্ধনা ক্রেস্ট। আলাদা করা একটি ফাইলে আছে মুক্তিযুদ্ধ ও ছাত্রজীবনের কিছু প্রামাণ্য তথ্য। দেখালেন প্রথম করদাতার সত্যায়িত কপি। তাঁর করদাতা নম্বর ৩৭৬০/১। অর্থবছর ১৯৭১-৭২।

‘আà¦