সিদরাতুল মুনতাহা
ফিচার রাইটার
স্বাদের কাছে আত্মসমর্পণ করে আমরা প্যাকেটের পর প্যাকেট চিনি ফাঁকা করে চলেছি। কিডনি, হার্টসহ শরীরের বাকি গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যে প্রতিনিয়ত মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে চিনি খাওয়া একেবারে ছেড়ে দিতে বলছেন চিকিৎসকেরা। কেশি পরিমাণে চিনি খেলে হতে পারে মারত্মক কিছূ ক্ষতি। আবার চিনির সঙ্গে সম্পর্ক ছেদ করলে একাধিক উপকারও পাওয়া যায়। আসুন চিনি বেশি খেলে কি ক্ষতি হতে পারে আর কম খেলে কি উপকার তা জেনে নেওয়া যাক।
চিনি বেশি খেলে যে যে ক্ষতি হতে পারে -
১. শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা কমে যায়
বেশ কিছু গবেষণায় দেখা গেছে চিনি শরীরে প্রবেশ করে ফ্রুকটোজে রূপান্তরিত হয়ে যায়, যা লিভারে মেদ জমাতে শুরু করে। সেই সঙ্গে রক্তেও ফ্যাটের পরিমাণ বাড়ে। ফলে একটা সময়ে গিয়ে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতাও কমতে শুরু করে।
তাই অতি মাত্রায় চিনি মেশানো পানীয় খাওয়া চলবে না। সেই সঙ্গে রান্নাতেও চিনির পরিমাণ কমাতে হবে। না হলে কিন্তু বেজায় বিপদ!
২. ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়
প্লাস ওয়ান পত্রিকায় প্রকাশিত এক গবেষণা পত্র অনুসারে চিনি খাওয়ার মাত্রা যত বাড়তে থাকে, তত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। কারণ চিনি শরীরে প্রবেশ করার পর নিমেষে সুগার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়। আর এমমনটা চলতে থাকলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে মারাত্মকভাবে বৃদ্ধি পায়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর একবার যদি ডায়াবেটিস শরীরে এসে বাসা বাঁধে তাহলে একে একে প্রায় প্রতিটি ভাইটাল অর্গানই অকেজো হতে শুরু করে। তাই আপনিই সিদ্ধান্ত নিন, চিনি খেয়ে জীবনকে দুর্বিসহ করে তুলতে চান, নাকি সুস্থভাবে জীবনযাপন করতে চান।
৩. হার্টের মারাত্মক ক্ষতি হয়
একবার ভাবুন তো হার্টের ওপর কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। এমন পরিস্থিতিতে কেমন অবস্থা হবে হার্টের! হঠাৎ এমন প্রশ্ন করছি কেন তাই ভাবছেন তো? আসলে চিনি শরীরে প্রবেশ করার পর এইভাবেই হার্টের ক্ষতি করে থাকে। তাই তো রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে হৃদপিন্ডের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে কারণে বাড়ে নানাবিধ কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা। প্রসঙ্গত, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে মাত্রাতিরিক্তি চিনি খাওয়ার কারণে কেউ যদি একবার ডায়াবেটিসে আক্রাà