সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইসলামপন্থী দল; কার প্রতিপক্ষ কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহিউদ্দিন কাসেমী: বাংলাদেশে ইসলামপন্থীরা বিভিন্ন দল-উপদলে বিভক্ত। রাজনীতি, পীরমুরিদি, মাযহাব-মানা ও না মানা ইত্যাদি দৃষ্টিকোণের কারণে এসব দলের সৃষ্টি হয়েছে। মানুষের চেহারার ভিন্নতার মতো মতের ভিন্নতা রয়েছে।

একই দলের সবাই কোনো বিষয়ে একমত হতে পারে না। এমনকি একই পরিবারেও মতানৈক্য হয়। পিতা-পুত্র, মা-মেয়ে, স্বামী-স্ত্রী ও গুরু-শিষ্যের মাঝেও মতপার্থক্য দেখা দেয়। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সাহাবিদের মাঝেও মতানৈক্য হয়েছে। যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে।

বাংলাদেশ আমাদের জন্মভূমি। এদেশ আমার পিতৃভিটা। এদেশের মাটিই আমার কবরস্থান হবে। এদেশে নিয়েই আমাকে ভাবতে হবে। এদেশেই ইসলামের খেদমত করতে হবে। বর্তমান বাংলাদেশে ইসলামপন্থীদের বিভিন্ন দল-উপদলে বিভক্ত হওয়ায় ক্ষতি হয়েছে ও হচ্ছে কার? ইসলাম ও মুসলমানদের।

এ অনৈক্যে লাভবান হচ্ছে কারা? ইসলামবিরোধী শক্তি।

বর্তমানের কিছু দল এমন : ১. কওমি ও দেওবন্দপন্থী লোকজন। রাজনীতি ছাড়া বাকি অন্যান্য ক্ষেত্রে তাদের বিরাট শক্তিশালী অবস্থান রয়েছে। তাবলিগ ও চরমোনাই দেওবন্দি। মজলিস, জমিয়তসহ আরও অনেক রাজনৈতিক দলও দেওবন্দি।

২. জামায়াতে ইসলামী।

৩. আহলে হাদিস। জামায়াতের কিছু লোক আহলে হাদিসকে পছন্দ করে। অথচ জামায়াত মাযহাবী ও হানাফী।

৪. শর্ষিনা, ফুরফুরা, বায়তুশ শরফ, জৈনপুরী, আজানগাছী, মানিকগঞ্জেরর পীর- এদের মতো আরও কিছু পীরভিত্তিক দল ও গোষ্ঠী। যাদের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ।

৫. দেওয়ানবাগী, আটরশী, মাইজভাণ্ডারী, নামধারী সুন্নীসহ অন্যান্য ভণ্ড পীরদের দল। এদের সংখ্যাও কম নয়। তাদের সঙ্গে যুক্ত হবে আরও অনেক ছোটোখাটো ও আঞ্চলিক পীর সম্প্রদায়, যারা মাজার নিয়ে ব্যস্ত। এই দলের সাথে উপরের চার দলের কোনো মিল নেই। মিলের কাছাকাছিও না। দূরত্ব অনেক বেশি। মৌলিক অনেক বিষয়েই মতানৈক্য।

উপরের প্রথম চারটি দলের মাঝে তেমন বেশি মতানৈক্য নেই। চিন্তা ও চেতনায় প্রায় কাছাকাছি। মানহাজী ও মাশরাবী এখতেলাফ। তাদের মতানৈক্যগুলো ব্যাখ্যা করে মতৈক্যে পৌঁছা সম্ভব। মৌলিকভাবে তেমন মতভিন্নতা নেই, শাখাগত কিছু বিষয়ে মতপার্থক্য ছাড়া। একটু উদারতা প্রকাশ করলে এদেশের ইসলাম ও মুসলমানদের বিরাট উপকার হবে।

এই চার দল ও গোষ্ঠীর বিবাদ, ঝগড়া, মতানৈক্য ও মতপার্থক্য হ্রাস করে একটি বৃহৎ মোর্চা গঠিত হলে ইসলামবিরোধী শক্তি মাথা উচু করে দাঁড়াতে পারবে না।

আমাদের রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবারনীতি ও সমাজব্যবস্থà¦