শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজী ইয়াকুবের প্রার্থীতা, হাসান সিদ্দিকীর স্বপ্ন বনাম মাসউদ ভাইয়ের হাতপাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি হাবিবুর রহমান মিছবাহ: হাসান সিদ্দিকী ভাই স্বপ্নে দেখেছেন ইয়াকূব ভাইকে বলেছি- মাসউদ ভাইকে সমর্থন দিতে। স্বপ্নটা উল্টা দেখলেও অসুবিধা ছিলো না। কিন্তু স্বপ্ন তো কেউ ইচ্ছা করে দেখে না!

তবে যেভাবেই দেখুক, ব্যাখ্যাটা মোটামুটি একই। ঐক্যের ইঙ্গিত। সার্বক্ষণিক যে চিন্তা-চেতনা নিয়ে আমি ঘুরে বেড়াই, স্বপ্নটা তার একটা অংশ মাত্র। আমি তো চাই, শুধু ইয়াকূব ভাই আর মাসউদ ভাই কেনো, দেশের সব ইসলামী দল এক হয়ে যাক। ইসলামী দল বলতে একটা দলই থাকবে।

সব দ্বিধা-দ্বন্দ পায়ে দলে এক কাতারে দাঁড়াবেন জাতির রাহবার হযরত ওলামায়ে কেরাম। এক ইমামের পেছনে যদি সব দলের লোকেরা নামায পড়তে পারি, তাহলে রাজনীতির ক্ষেত্রে এক ইমামের ইক্তেদা করতে পারছি না কেনো?

কেউ ঘুমের মাঝে স্বপ্ন দেখছে, কেউ জেগে। ঘুমের স্বপ্নে কারো হাত নেই। ঘুমের স্বপ্ন মূলত বাস্তবতার দিকে ইঙ্গিত করে। বাস্তবে মিললে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। কিন্তু জাগ্রত স্বপ্ন! জাগ্রত স্বপ্নবাজদের অনেকের স্বপ্ন এমন থাকে- 'গাছে কাঁঠাল গোঁফে তেল'।

ফলে তাদের মোচ ও ঠোঁট তৈলাক্ত থাকায় কিছু মন্তব্য বেফাঁস করে ফেলে। মন্তব্যের ক্ষেত্রে ভদ্র হওয়া চাই। অনেকে মনে করে, বলতে পারলেই জিতলাম! তাই যখন যা মন চায় বলেই যায়। কারো অনুরোধ শোনে না। মানে না কারো নির্দেশনাও। কী অশ্লিলভাবে ঝাঁপিয়ে পড়ে! আসলে ওদের ব্যক্তিত্ব বা মনুষ্যত্ব কোনোটাই অবশিষ্ট্য নেই।

গাজী ইয়াকূব ভাইর প্রতি শুভ কামনা। তবে আমি হাতপাখার একজন পাক্কা সমর্থক। ইসলামী আন্দোলনকে সমর্থন করি। জন্মলগ্ন থেকে আজ অবধি তাদের কথার সাথে মিল রয়েছে। তাদের প্রতি ভরসা পাই। অপবাদ এসেছে কখনো আওয়ামী দালাল, কখনো বিএনপি। অথচ তারা আজও পর্যন্ত রয়েছে তাদের নীতিতে অটল।

বরং দালাল ট্যাগকারীরাই বিভিন্ন সময়ে দালালীর পরিচয় দিয়েছে। যতো দোষ নন্দঘোষ! আমি কারো অন্ধভক্তও নই, নই অন্ধশত্রুও। গাজী ইয়াকূব ভাই আমার বন্ধু। তার দলের প্রতি আমার বহু প্রশ্ন আছে। সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু দল ও ব্যক্তি ইয়াকূব ভাইকে একভাবে দেখি না আমি। আমি একটা দল করলে যে অন্য দলের কারো সাথে বন্ধুত্ব থাকতে পারবে না এমনটাও ন