বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাওলানা সাদ! আলেমদের সঙ্গে বসে দ্রুত সমাধানে আসুন; মুফতি বুরহান উদ্দিন রব্বানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 

প্রিয় ভাই, দাওয়াতে তাবলিগ উলামায়ে দেওবন্দের রেখে যাওয়া আমানত। মোবারক এই জামাতে আজ চরম অস্থিরতা বিরাজ করছে। আপনার কিছু কথাবার্তাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনি অনেকদিন থেকে আপনার অবস্থানে অনড় রয়েছেন।

এটাকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে অস্তিরতা ছড়িয়ে পড়েছে। আপনার বাংলাদেশে আসাকে কেন্দ্র করে সেটি আন্দোলনের রুপ ধারণ করেছে। আপনার প্রতি আমার অনুরোধ থাকবে দয়া করে আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে বসুন। সমস্যার সমাধান নিয়ে কথা বলুন।

ক্ষুদ্রতম স্বার্থ পরিত্যাগ করে আলেমদের সাথে বসে বিষয়টি সমাধান করাই হবে আপনার বিচক্ষণতার প্রমাণ। প্রমাণিত হবে আসলেই দাওয়াতের জন্য দরদ রয়েছে আপনার অন্তরে।

শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম!  কোনো ধরণের সমাধান ছাড়া সাদ সাহেব বাংলাদেশ থেকে ফিরে গেলে আখেরে এটি অনেক বড় ফিতনার দরজা খুলে দিবে। এজন্য আপনারা যে কোনো মূল্যে সাদ সাহেবের সাথে বসার চেষ্টা করুন। যাতে তিনি তার ভুলগুলো বুঝতে পারেন।

হতে পারে তার আশপাশের লোকেরা তাকে সঠিক অবস্থা সম্পর্কে অবগত করছে না। বরং উলামায়ে কেরাম সম্পর্কে ইনিয়ে-বিনিয়ে তার অন্তরে খারাপ ধারণা তৈরীর চেষ্টা করছে। এছাড়া সাদ সাব সমাধান ছাড়া ফিরে গেলে জানসাধারণ এবং আলেমদের মাঝে  স্থায়ী বিরোধ সৃষ্টি হবে।

তাবলিগের মুরব্বি সাথী ভাইরা, তাবলিগের মত মুবারক মেহনতকে সুরক্ষার জন্য আপনারা উদ্যোগী হন। মাওলানা সাদ সাহেবকে আপনারা এ বিষয়টি বুঝান যে, উলামায়ে কেরাম তার কল্যাণকামী। তিনি উলামায়ে কেরামের সঙ্গে বসে মনবিনিময় করে বিষয়টি সমাধান করে ফেলেন। এতে সকলের জন্য কল্যাণ হবে। বিশেষ করে তাবলিগের মত মুবারক মেহনত ফিতনা থেকে রক্ষা পাবে।

বাংলাদেশ সরকার মহোদয় এক্ষেত্রে উদ্যেগ নিতে পারে। তারা মাওলানা সাদ সাহেবের সাথে উলামায়ে কেরাম বৈঠকের ব্যবস্থা করে উভয় দলের মাঝে সমঝোতা করাতে পারে। সমঝোতা না করে সাদ সাব ফিরে গেলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাব-মূর্তি নষ্ট হবে।

সাদ সাহেব আরো জেদি হয়ে বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমা সরানোর চিন্তা করতে পারেন। আল্লাহ নà¦