রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করলো মিয়ানমার সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করেছে মিয়ানমার সামরিক বাহিনী। যদিও সংখ্যার বিচারে তা খুবই নগণ্য।

তবে এই প্রথম দেশটির সেনাবহিনী রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করেছে এটা খুবই তাৎপর্যপূর্ণ ।

বুধবার মিয়ানমার সেনাপ্রধানের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ১০ জন রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করেছে৷ এই প্রথম হত্যার কথা সরাসরি স্বীকার করেছে তারা৷

সেনা প্রধানের ফেসবুক পেজ থেকে আপলোড দেয়া ওই পোস্টে বলা হয়, গ্রামবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা মিলে এ হত্যাযজ্ঞ চালিয়েছে৷ তবে মৃতদের ‘বাঙালি জঙ্গি' বলে অভিহিত করেছে তারা৷

পোস্টে বলা হয়, ইনদিন গ্রামের কয়েকজন গ্রামবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য স্বীকার করেছে যে, তারা ১০ জন বাঙালি জঙ্গিকে হত্যা করেছে৷

ফেসবুক পোস্টে আরো বলা হয়,নিহত রোহিঙ্গাদের প্রথমে আটক ও পরে হত্যা করা হয়৷

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে৷ জাতিসংঘ রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানকে ‘জাতিগত নিধন' বলে আখ্যা দিয়েছে৷

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে৷ খবর: এপি, এএফপি, রয়টার্স।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ