শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বৈধতা পেল উবার-পাঠাও; মানতে হবে ১১ শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: বাধ্যতামূলক লাইসেন্স গ্রহণের বিধান রেখে রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে সারাদেশে বৈধতা পেল স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবার-পাঠাও-এর মতো সার্ভিসগুলো।

আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে  সচিবালয়ে ব্রিফিংয়ে এ সংক্রান্ত বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

তিনি জানান, রাইডিংশেয়ারিং ব্যবসায় নীতিমালায় মোট ৮টি অনুচ্ছেদ রয়েছে। এর মধ্যে অনুচ্ছেদ ক-তে ১১টি শর্ত দেওয়া হয়েছে। এগুলো মেনে এই সেবা দেওয়া যাবে। তবে এজন্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমে একটা লাইসেন্স নিতে হবে। পরে সেটা নবায়ন করতে হবে। শর্তগুলো হলো-

১. রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনার জন্য বিআরটিএ থেকে সেবাদানকারী প্রতিষ্ঠানকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে। মোটরযানের মালিক যিনি তিনি এ সার্টিফিকেট গ্রহণ করবেন।

২. রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের টিন ও ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে। আর যদি উক্ত সেবাদানকারী প্রতিষ্ঠান কোম্পানি হয়, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির যে শর্তাবলি, তা মেনে চলতে হবে।

৩. জাতীয় চাহিদা সড়ক নেটওয়ার্কের ক্যাপাসিটি রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অধিক্ষেত্র বিআরটিএ কর্তৃক নির্ধারিত হবে। রাইডশেয়ারিং সার্ভিস এলাকায় নিজস্ব অফিস থাকতে হবে।

৪. কোনো রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান রাইডশেয়ারিং সেবার সঙ্গে যুক্ত হতে হলে বিআরটিএ কর্তৃক নির্ধারিত সকল মোটরযান নিজস্বভাবে থাকতে হবে। ডিটিসি অনুমোদিত ঢাকা মহানগরী এলাকার জন্য ১০০টি এবং চট্টগ্রাম মহানগরীর জন্য ৫০টি ও দেশের অন্যান্য মহানগর বা শহর এলাকার জন্য কমপক্ষে ২০টি নিজস্ব বাহন থাকতে হবে।

৫. রাইডশেয়ারিংয়ের আওতায় ব্যক্তিগত মোটরযান, মোটর সাইকেল, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স অন্তর্ভুক্ত হতে পারে।

৬. রাইডশেয়ারিংয়ে ব্যবহৃত সকল মোটরযানের সংশ্লিষ্ট কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস, ইন্সুরেন্স, এনলিস্টমেন্ট সার্টিফিকেটের হালনাগাদ থাকতে হবে।

৭. রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্তির পর রাইডশেয়ারিং সেবাদ