রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকিটে বাংলাদেশ বানান ভুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার অংশগ্রহণে চলছে ত্রিদেশিয় ক্রিকেট সিরিজ ২০১৮।

সিরিজের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এ জন্য খেলা দেখতে টিকিট সংগ্রহ করেছেন অনেকেই। তবে টিকিটে বড় ধরনের এক ভুল চোঁখে পড়েছে অনেকেরই। টিকিট সংগ্রহ করার পর তাতে দেখা যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা এর জায়গায় বাংলাদেশ বানানই ভুল রয়েছে।

টিকিটে ইংরেজিতে বড় অক্ষরে BANGLADESH (বাংলাদেশ) এর বদলে লিখা রয়েছে BNANGLADESH(বিনাংলাদেশ) । ত্রিদেশিয় ক্রিকেট সিরিজের টিকিটে এত বড় ধরনের ভুল দেখে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ হয়েছেনে অনেকেই।

অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। বলছেন নিজের দেশেরই বানান ভুল এটা মেনে নেওয়া যায়না। যারা টিকেট ছাপা বা এর সাথে যুক্ত ছিলেন তারা দায়িত্বজ্ঞানহীন। তাদের সচেতনতার সাথে বানান চেক করে টিকিট ছাপানো উচিৎ ছিলো। কেউ কেউ বলছে , এটা অনাকাঙ্খিত ভুল তবে, মেনে নেওয়ার মতো নয়।

সাজিদ নামে এক ফেসবুক ব্যবহারকারী টিকিটের ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বানানই ভুল। এটা কিছু হলো? এ ধরনের ভুল আমরা কখনো আশা করি না।’

মাহফুজ উদ্দিন খান নামে অপর একজন লিখেছেন, ‘একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ধরণের ভুল একদম গ্রহণযোগ্য নয়। নিজের দেশের নামের বানান ভুল করে চরম অবহেলার নজির রাখলো বিসিবি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ