আওয়ার ইসলাম : ইহকালের শান্তি ও পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি কামনার মধ্য দিয়ে শেষ হলো ২০১৮ সালের বিশ্ব ইজতেমা।
গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠেছিল রাজধানীর উপকণ্ঠের টঙ্গীর তুরাগ নদীর তীর।
ময়দানের দুই পাশে আবদুল্লাহপুর ও টঙ্গীর দিকে ১০ কিলোমিটার পর্যন্ত মাইক লাগিয়ে দেওয়া হয়। ফলে পথে পথে এবং এসব এলাকার বাসার ছাদগুলোতেও অসংখ্য মানুষ দোয়ায় শরিক হন।
রোববার সকাল ১০টা ১৮ মিনিট থেকে পৌনে ১১টা পর্যন্ত ২৭ মিনিট দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগের মুরব্বি ও তাবলিগ জামাতের কাকরাইল মারকাজ মসজিদের অন্যতম শুরা সদস্য ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের।
মাওলানা মোহাম্মদ যোবায়ের কান্নাজড়িত মুনাজাতের প্রথমে আরবিতে হাদিস ও কুরআনে উল্লেখিত দোয়ার বাক্যগুলো বলেন। এরপর বাংলায় দীর্ঘ সময় ধরে পৃথিবীর সব মানুষের জন্য ইহ ও পরকালীন কল্যাণ কামনা করেন। মাওলানা যোবায়েরর সঙ্গে সঙ্গে লাখো লাখো মানুষ আমিন, আল্লাহুম্মা আমিন বলতে থাকেন।
দোয়ায় হাফেজ মাওলানা যোবায়ের আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, আয় আল্লাহ! আপনি আমাদের সেসব কল্যাণ দান করুন যা আপনার কাছে আপনার নবী প্রার্থনা করেছেন এবং সেসব অকল্যাণ থেকে আশ্রয় দিন যা থেকে আপনার নবী আশ্রয় চেয়েছেন। আপনি আমাদের দুনিয়া-আখেরাতের সমূহ কল্যাণ দান করুন। আমাদের অন্তরকে আপনার দ্বীনের ওপর স্থির করুন। আমাদের ঈমানে অবিচলতা দান করুন।
হে আল্লাহ, আপনার বন্দেগি জিন্দা করে দেন। আপনার বন্দেগি আমাদের নসিব করেন। ইবাদত নসিব করেন। নাফরমানির জিন্দেগি খতম করে দেন। উপকারি ইলম দেন। জাহালত ও অজ্ঞতা দূর করে দেন। আপনার জিকির ও ধ্যান নসিব করেন। অন্তরে আপনার ধ্যান নসিব করেন। সর্ব মূহূর্তে আপনার ধ্যান নসিব করে দেন। মৃত্যুর সময় জিকির নসিব করেন।
হে আল্লাহ! আমাদের উত্তম আখলাক দান করেন। আপনার নবীর মতো উত্তম আচরণওয়ালা বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদের ইখলাস নসিব করেন। এই ইজতেমাকে কবুল করেন। এই বিশাল মেহনতকে কবুল করেন। আজিমুশশান কাজকে হেফাজত করেন। ফেৎনা থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আপনিই হেফাজতের জন্য যথেষ্ট। হে আল্লাহ পুরো উম্মতকে হেফাজত করেন। সারা পৃথিবীর মাখলুককে রক্ষা করেন। সবাইকে হেà