সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক আহমেদ তিবি। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম রাজনীতিক পার্লামেন্টের এ পদে দায়িত্ব পেলেন।

সোমবার (১৬ নভেম্বর) নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার।

আহমেদ তিবি তা'আল পার্টির শীর্ষ নেতা এবং জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক তৈরি হলো।

এদিকে ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান পার্লামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে কমিটির বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাম) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। নির্বাচনে জোট দুটি পার্লামেন্টে মোট ১৯টি আসন পায়। এর ধারাবাহিকতায় এবার ডেপুটি স্পিকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আহমেদ তিবি।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ