সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আরবি ভাষায় দক্ষতা অর্জনে আগ্রহীদের জন্য তিন মাস মেয়াদি প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ২০২৭ সালের জানুয়ারি-মার্চ মেয়াদের তৃতীয় ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে পরিচালিত আরবি ভাষা ইনস্টিটিউট এ কোর্সের আয়োজন করছে। মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের নাগরিকেরা এতে আবেদন করতে পারবেন। ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি, দাখিল, জানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

কোর্সের মেয়াদ তিন মাস। সপ্তাহে তিন দিন—রবি, সোম ও বুধবার ক্লাস অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ক্লাসের সময় নির্ধারিত থাকবে, তবে প্রয়োজনে সময় পরিবর্তন করা হতে পারে। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি এক ঘণ্টা। পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমসহ মোট ৭২টি ক্লাস অনুষ্ঠিত হবে।

আগ্রহীদের আগামী ২০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা ভর্তি ফরম জমা দিতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

ভর্তি ফরম ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ কার্যালয়ের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর পাশে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আরবি ভাষা ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং বিভাগের ফেসবুক পেজ থেকেও ফরম সংগ্রহের সুযোগ রয়েছে।

কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। কোর্স শুরুর আগে এ অর্থ সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০০০০৯১৯ নম্বর হিসাবে জমা দিতে হবে।

আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশে মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে ক্লাস নেওয়া হবে। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

ভর্তি ও কোর্সসংক্রান্ত বিস্তারিত জানতে প্রশিক্ষণ সহকারীর ০১৭৩৪৪৩৬৮৯৯ অথবা ভাষা শিক্ষকের ০১৬১৯৭৮৮৯৯৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ