সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের চাপে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১২টা ৪১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪০ দশমিক ৫২ ডলারে দাঁড়ায়।

এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪৩ দশমিক ৬০ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শক্তিশালী ডলার, ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফার হার এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশার বিপরীতে স্বর্ণ এখনও কার্যত প্রতিকূল স্রোতের বিরুদ্ধে লড়ছে। বর্তমান অবস্থায় স্বর্ণের বাজার কিছুটা নিম্নমুখী বলে মনে হচ্ছে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ দশমিক ২৬ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ দশমিক ০৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ