মাও. এসএম আরিফুল কাদের
মানুষের এই সুন্দর শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো-চক্ষু। যা দ্বারা সে এই পৃথিবীর সুন্দর অবয়ব ও নাজ-নিয়ামত সহ সকল প্রকার ভালো ও খারাপ দেখতে পায়। ভালো দেখলে যেমন সওয়াবের অধিকারী হওয়া যায়, তেমনি খারাপ দেখলে দুনিয়া ও পরকালের অশান্তি অনিবার্য।
পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন-হে রাসুল সা. আপনি বলুন! মু’মিন পুরুষগণ যেন তাদের দৃষ্টিকে (নিম্নগামী) সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা। (সূরা নূর:৩০)
অনুরুপভাবে অপর আয়াতে বলা হয়েছে, হে রাসুল সা. আপনি বলুন! মু‘মিন মহিলাদের জন্য উচিত তাহাদের দৃষ্টিকে (নিম্নগামী) সংযত রাখা এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করা, তারা যেন তাদের সৌন্দর্য্য প্রদর্শণ করে না বেড়ায়, তবে তার শরীরের যে অংশ (এমনিই) খোলা থাকে (তার কথা আলাদা), তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত্ব করে রাখে”। (সূরা নূর:৩১)
কুরআনে কারীমের এই দুটি আয়াতের বিশেষ হেকমত বা উপকার দেখতে পাওয়া যায়। আমাদের বর্তমান সমাজে যে সকল গোনাহ বা খারাপ কাজ করা হয়ে থাকে, তার মধ্যে ৯৫% গোনাহ বা খারাপ কাজ হয়ে থাকে চক্ষুর জন্য। তাই মহাকবি শেখ সা’দী রহ. বলেন-তোমার চক্ষু অস্পৃশ্য দৃষ্টি হতে ও জবানকে অহেতুক কথা থেকে বিরত রাখ; তারপরেও যদি তুমি মা’রেফাতের আলো দেখতে না পাও, তাহলে বলবে নাদান কি বলছে।
এই কথার প্রেক্ষিতে ও মহানবীর সা. এর একটি হাদীস পাওয়া যায়। রাসুল সা. বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার রসনা ও যৌনাঙ্গকে খারাপ কাজ হতে হেফাজত রাখলো, আমি রাসুল স্বয়ং তার জান্নাতের জিম্মাদার হবো। (আল হাদীস)
মানুষের খারাপ আত্মা তথা নফস চায় সর্বদাই খারাপ কাজে লিপ্ত থাকতে, যাতে করে বান্দাকে জাহান্নামের দিকে নেওয়া যায়। তাইতো আল্লাহর বানী-হে রাসুল সা. আপনি কি ঐ ব্যক্তিকে দেখেছেন; যে তার নফসকে খোদা বানিয়ে ফেলেছে অর্থাৎ নফস যে কাজ করতে চায়, বান্দা সেই কাজই করে। (হাদীসে কুদসী)
বিজ্ঞানের ভাষায় বলা যায়-মানুষ জাতিকে আল্লাহ পাক বিভিন্ন হরমোন দ্বারা সৃষ্টি করেছেন, পুরুষকে ‘টেস্টোস্টেরণ’ এবং নারী জাতিকে ‘এস্ট্রোজেন’ এবং ‘প্রজেস্টরণ’ দ্বারা সৃষ্টি করেছেন।
আগুনের স্পর্শ দেখলে মোমবাতী যেমন গলে যায়; তেমনি পুরুষের স্পর্শ পেলে নারী এবং নারীর স্পর্শ পেলে পুরুষও গয়ে যায়। পুরুষকে নারী দেখলে এবং নারীকে পুরুষ দেখলে আকর্ষিত হওয়াই স্বাভাবিক। এটা এ জাতির কোন দোষ নয়।
তবে এই আমানত খেয়ানত করা অর্থাৎ খারাপ à