বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পাক ড্রোন ‘উক্যাব’ নজরদারি চালাবে সারা বিশ্বে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম:  সেনসিটিভি ইনস্টলেশন, ব্রিজ, ড্যাম এবং সীমান্তে নজরদারি চালাতে এবার পাকিস্তান জোর দিচ্ছে তার আধুনিক প্রযুক্তসম্পন্ন দেশীয় ড্রোনে। যার নাম উক্যাব (UQAB)।

এই দ্বিতীয় ড্রোনটি পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (GIDS) তৈরি করেছে, যা ১৫ঘন্টা পর্যন্ত টানা উড়তে পারবে। পাশাপাশি মিসাইল বহন করে তা শত্রুর ওপর নিক্ষেপ করতেও পারবে এই পাকিস্তানি ড্রোন।

তবে এই উক্যাব ড্রোনটি রিমোট কন্ট্রোলে ২৫০কিমি সীমার মধ্যে উড়তে পারবে। স্যাটেলাইটের সঙ্গে এটি যুক্ত করার পর রেঞ্জ কমানো যেতে পারে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে বসেই সারা বিশ্বে নজরদারি চালানো সম্ভব বলে জানা গেছে।

অন্যান্য দেশের ড্রোনের থেকে এই পাকিস্তানি ড্রোনে রয়েছে বেশ কিছু অন্যধরনের বৈশিষ্ট্য। নজরদারি ছাড়াও, শত্রুর ওপর হামলার কাজেও ব্যবহৃত হতে পারে এই ড্রোনটি। খুব শীঘ্রই এই ড্রোন বিক্রির প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে।

এইচজে