শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ক্লাস বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয়করণের দাবিতে তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকরা পূর্ণ দিবস ক্লাস বর্জন করছেন।

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক জানান, জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে তিনদিন ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এর পর ২৮ জানুয়ারি রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।