বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশাকারী নারীদের প্রতি কঠোর ইঙ্গিত, সমালোচনার মুখে সৌদি আলেম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব
আন্তর্জাতিক ডেস্ক

একটি ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন একজন সৌদি আলেম। সামাজিক যোগযোগ মাধ্যমে তার ভিডিওটি ভাইরাল হয়। সেখানে তিনি ওইসব নারীদের প্রতি অত্যন্ত কঠোর ভাষায় আক্রমণ করেন, যারা পুরুষদের সঙ্গে অবাধে মেলামেশা করে।

এসব নারীকে তিনি হত্যার ব্যাপারেও মত প্রকাশ করেন। তিনি বিশিষ্ট সাহাবী হজরত উমর ইবনে খাত্তাব রা. এর ঘটনা উল্লেখ করেন ভিডিওতে। বলেন, একবার হজরত উমর রা. যখন তার স্ত্রীকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, বর্শা বের করলেন তাকে হত্যা করার জন্য। অথচ একটি সাপ তার ঘরে প্রবেশ করায় তিনি বাধ্য হয়ে দরজায় এসে দাঁড়িয়েছিলেন।

বিন ফারওয়া নামের ওই আলেমের কয়েকটি টুকরো মন্তব্যকে একটি ভিডিওতে জমা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় উঠে।

ভিডিওতে তিনি নারীদের অবাধে পরুষের সঙ্গে মেলামেশা, এমন পোশাক পরিধান করা যাতে শরীর উম্মুক্ত থাকে, নেকাব না পড়া এসব কিছুর জন্য স্বামীদের দায়ী করেন। তবে ওই ভিডিওটি কখন তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বিন ফারওয়াহ আগে থেকেই তার বিতর্কিত মতামতের জন্য পরিচিত ছিলেন এবং এর জন্য তাকে গত বছর কারাগারেও যেতে হয়েছিল।

গত অক্টোবরেও পুলিশ বিন ফারওয়াকে গ্রেফতার করেছিল এবং নাট্যকার নাসির আল-কাসবী ও এমবিসি চ্যানেলকে গালি দেয়ার জন্য দেড় মাসের জেল দিয়েছিল।

২০১৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি কর্তৃক ‘আমর বিল মা’রুফ নাহি আনিল মুনকার কমিশন’ এর ক্ষমতা হ্রাস করার পর থেক সৌদি আরবে রাস্তাঘাটে মাঝে মাঝে নারী পুরষের একসঙ্গ চলা ও কথোপকথন লক্ষ করা যায়। যা একসময় ছিল না।

https://twitter.com/__Alnefaie/status/954983716899753984

সূত্র: ইরম নিউজ