বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

শিক্ষামন্ত্রীর পিওর বেতন ১৩ হাজার, বাড়ির দাম সাড়ে ৪ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্নীতির দায়ে আটক শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন প্রতিমাসে বেতন তুলতে পারেন মাত্র ১৩ হাজার ৮৮ টাকা। অথচ রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের কাছে তৈরি করছেন বাড়ি, যার ব্যয় কমপক্ষে সাড়ে চার কোটি টাকা। নির্মাণাধীন সেই বাড়ি তিনি মাঝে-মধ্যে দেখতে যেতেন। স্থানীয়রা বলছেন, প্রাইভেট কারে চড়েই সেখানে যেতেন মোতালেব হোসেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পাবার পর মন্ত্রণালয়ে সব ধরনের তদবিরে নেমে পড়ে মোতালেব হোসেন। পিও হবার কয়েক মাসের মধ্যে মন্ত্রীর নাম ভাঙিয়ে মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার করে ‘তদবির রাজ্য’ বানিয়ে ফেলেন এই মোতালেব। গড়ে তোলে ৬ জনের একটি সিন্ডিকেট।

এরপর শুরু করেন স্কুল কলেজ সরকারিকরণের নামে অবৈধভাবে টাকা আদায়, এমপিওভুক্তির নামে ঘুষ, বিভিন্ন কৌশলে শিক্ষকদের কাছ থেকে মাসোহারা নেওয়া, কর্মকর্তাদের বদলি, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় নিয়োগ বাণিজ্য। এসব থেকে অবৈধভাবে আয় করে তিনি রাজধানীতে বহুতল ভবন বানিয়েছেন। নিজ নামে ও অন্যের নামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রবিবার রাতে মোহাম্মদপুরের বছিলা থেকে মোতালেবকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে ১ লাখ ৩০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

নিজের ব্যক্তিগত কর্মকর্তা গ্রেফতারের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে বলে এখন তো আমরা নিশ্চিত হলাম। নিশ্চয় তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা কোর্টে প্রমাণ হবে, তার শাস্তি হবে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কখনো কোনো অন্যায়কারী, ঘুষ খাওয়া, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, বেআইনি কাজের সঙ্গে সম্পৃক্ত কোনো লোককে প্রশ্রয় দেবো না। ওই অপরাধে অপরাধী হলে চাকরিবিধি অনুসারে যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে’।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ ও ডিবি কাউকে ধরলে সুনির্