আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক
দৃশ্য-১
আম্মু আমি একটু ব্যস্ত আছি। পরে তোমাকে ফোন দিবো।
তোর বাবা বলেছে…
রুমে ফিরে তোমাকে ফোন দিবো।
আচ্ছা! দিস মনে করে।
আর বলিস না আম্মু ফোন দিয়েছিল। চল যাই…
রাফি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাড়ি বগুড়া শহরে। বিশ্ববিদ্যালয়ের হলে থাকে সে। বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় তাকে নিয়ে বাড়তি উৎকণ্ঠায় থাকেন তার মা তাহেরা বেগম। প্রতিদিন দুই-তিন বার ফোন না দিলে তিনি স্বস্তি পান না।
কিন্তু রাফির কাছে বিষয়টা বেশ বিরক্তির। বন্ধুরা মায়ের ফোন নিয়ে হাস্য-রসে অনেক কথা বলে। ঠাট্টা করে বাবুও ডাকে তাকে। কারণ, তাদের মায়েরা সপ্তাহান্তে একবার দেন আবার কারো মা তাও দেন না। তারাও বিনা প্রয়োজনে মনে করে না বাবা-মাকে।
এ চিত্রটা শুধু রাফির না। এটি তরুণ প্রজন্মের সাধারণ চিত্র। প্রযুক্তিনির্ভর তরুণরা এখন পরিবার ও সমাজ বিমুখ। প্রযুক্তি পৃথিবীর ভৌগলিক দূরত্ব কমিয়ে দিলেও হৃদয়ের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে দিন দিন। এখন এক ছাদের নিচে বাস করেও দিব্যি গুছিয়ে নেয়া যায় নিজের জীবন নিজের মতো করে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহ সুযোগ করে দিচ্ছে পরিবারের বাইরে বিশ্বব্যাপী বন্ধুপরিধি গড়ে তোলার।
আধুনিক প্রযুক্তি এভাবে তেপান্তরের অপারের মানুষ কাছে টানছে আর দেয়ালের ওপাশের মানুষকে দূরে ঠেলছে।
দৃশ্য-২
জায়েদ! ঘুমের সময় এখানে কী?
উস্তাদজি আম্মুর সাথে কথা বলবো।
কাল না বাসায় কথা বললে?
জি! উস্তাদজি। দরকার …
আজ আর হবে না। প্রতিদিন এতো কি কথা! যাও ঘুমাও। বড় হুজুর বলেছেন, ছাত্ররা সপ্তাহে একবারের বেশি বাসায় কথা বলতে পারবে না।
[জায়েদ মাথা নিচু করে চলে গেলো। কিন্তু তার আর ঘুম আসলো না। গভীর রাত পর্যন্ত মাকে মনে করে কাঁদলো।]
জায়েদ দেশের একটি স্বনামধন্য মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার মাদরাসায় হোস্টেলে থাকার অভিজ্ঞতা নেই। এ মাদরাসায় ভর্তি হওয়ার পূর্বে সে বাড়ির পাশে একটি প্রতিষ্ঠানের অনাবাসিক ছাত্র ছিলো। পরিবারে সবার ছোট বলে মা তাকে গালে তুলে খাইয়ে দিতো, ঘুমের সময় গায়ে কাঁথা দিয়ে মশারি টানিয়ে দিতো, গোসলের পর কাপড় ধুয়ে দিতো। কিন্তু এখন সব কাজ তাকেই করতে হচ্ছে।
জায়েদের মাদরাসায় ফোন ব্যবহার করা নিষিদ্ধ। নির্ধারিত শিক্ষকের মাধ্যমেই কেবল তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পà¦