শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ : মিয়ানমারে খেলবেন না সিদ্দিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমান মিয়ানমারে একটি গলফ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।

বৃহস্পতিবার থেকে ইয়াংগনে এশিয়ান ট্যুর টুর্নামেন্টের মিয়ানমার ওপেন শুরু হচ্ছে।

সিদ্দিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, রোহিঙ্গা ইস্যুতে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে তার পক্ষে মিয়ানমারে এ টুর্নামেন্টে অংশ নেয়া সম্ভব নয়।

এশিয়ান ট্যুর টুর্নামেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, এ টুর্নামেন্টের প্রাইজমানি সাড়ে সাত লাখ ডলার।

বাংলাদেশের এ গলফার বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটি তিনি কোনভাবেই মেনে নিতে পারছেন না।

এমন অবস্থায় মিয়ানমার ভ্রমণের ক্ষেত্রে তাঁর ভয় এবং অস্বস্তি কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

মি: রহমান বলেন, " আমি রোহিঙ্গাদের সমর্থন করি। রোহিঙ্গাদের নিয়ে এতো সমস্যা হচ্ছে, এখন আমি যদি মিয়ানমারে খেলতে যাই তাহলে এটার একটা ব্যাড ইমপ্যাক্ট (খারাপ প্রভাব) আসতে পারে।"

মিয়ানমার ওপেন টুর্নামেন্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫৬ গলফার অংশ নিচ্ছে। গলফার মি: রহমান বলেন, টুর্নামেন্টে অংশ না নেবার বিষয়টি তিনি একমাস আগে আয়োজকদের জানিয়ে দিয়েছেন।

দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে সবার নজর দেয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।২০১০ সালে সিদ্দিকুর রহমান প্রথম বাংলাদেশী গলফার হিসেবে এশিয়ান ট্যুর-এ অংশগ্রহণের সুযোগ পান।

তিনি ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া গলফ টুর্নামেন্ট শিরোপা লাভ করেন। ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসেও অংশ নিয়েছেন বাংলাদেশী এই গলফার।

বিবিসিি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ