বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

অমর একুশে গ্রন্থমেলা : প্রস্তুতি, প্রত্যাশা, প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

অমর একুশে গ্রন্থমেলার সময় গণনা শুরু হয়ে গেছে। হাতে আছে আর চারটি দিন। ইতিমধ্যে বাংলা একাডেমির ও উদ্যানের গায়ে বইমেলার গন্ধ লেগে গেছে। চলছে স্টল, প্যাভিলিয়ন, মঞ্চ তৈরির কাজ। মেলার আমেজ লেগেছে নগরীর বাংলাবাজারসহ রাজধানীর নানা জায়গায়।

আকারে-প্রকারে এবার মেলার বড় হচ্ছে পরিসর। সব মিলে সাড়ে পাঁচ লাখ বর্গফুট জায়গাজুড়ে বসবে একুশে গ্রন্থমেলা। হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক নানা আয়োজন। প্রতিদিন থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। জমবে লেখক-পাঠকের আড্ডা।

প্রতিবার মেলার উদ্বোধনের দিন থেকে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হলেও এবার এ সম্মেলন শুরু হবে ২২ ফেব্রুয়ারি। তিন দিনের এ সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

শুনে ভালো লাগছে, প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানের মেলায় লেখক, সাহিত্যিক, কবি, বিভিন্ন অঙ্গনের সিনিয়র ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিকদের প্রবেশের জন্য আলাদা একটি গেট স্থাপন করা হচ্ছে। যে গেইট দিয়ে শুধুমাত্র লেখকদেরই প্রবেশ করতে দেওয়া হবে।

আরও ভালো লাগল, মেলায় লেখক ও প্রকাশকদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তবে এই তালিকায় পাঠকদেরও যুক্ত করা সময়ের দাবি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, সব মিলিয়ে এবার ৪৬০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। যার মধ্যে এবারই প্রথমবারের মতো মেলায় অংশ নেবে অনেকগুলো প্রকাশনা সংস্থা। তবে এ হিসাব বাড়তে বা কমতে পারে।

প্রতি বছরই দেখতে পাই, লেখকদের জন্য কিছু আড্ডার জায়গা থাকলেও তারা সেখানে বসেন না। জায়গাগুলো দখল করে থাকে মিডিয়ার লোকজন এবং মেলায় আসা পাঠক-দর্শনার্থী। আড্ডাস্থলগুলোতে লেখকরা নিয়মিত বসে পাঠকদের সঙ্গে তাদের লেখালেখি সম্পর্কে কথা বললে মেলার পরিবেশ আন্তরিক ও উপভোগ্য হবে।

পানি-বিদ্যুত, হাঁটাপথ, পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা, প্যাভিলিয়ন, খাবারদাবার, আড্ডাস্থল সব কিছুর সুব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সবচেয়ে বড় বিড়ম্বনা ধুলা থেকে বাঁচার সুবন্দোবস্ত থাকা চাই। পাশাপাশি মেলায় পাঠকদের জন্য পাঠাগার তৈরিতে মেলা কর্à