মাওলানা এসএম আরিফুল কাদের
তরুণ আলেম ও লেখক
আলেম শব্দটি আমাদের কাছে সুপরিচিত। তারাই হলেন ঈর্ষণীয় ব্যক্তিত্ব। যাদের আল্লাহ তায়ালা দীনের গভীর ইলম দান করেছেন। যাদের সবাই সম্মান করে। আর এই আলেম বলতে বুঝায় যিনি দীন বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত।
অর্থাৎ কুরআন, হাদিস ও ফিকাহের পাণ্ডিত্ব অর্জন করেছেন। যদিও আরবরা আলেম শব্দ দ্বারা যে কোন সাধারণ বিষয়ে জ্ঞানী ব্যক্তিকে বুঝায়। প্রকৃত আলেমগণ আল্লাহর দ্বীনকে সু-প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে প্রকৃত দ্বীনি ইলম শিক্ষা করেছেন। এই ইলম শিক্ষা করতে না খেয়ে, না ঘুমিয়ে, একদেশ থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছেন।
ইতিহাস থেকে পাওয়া যায়- আলেমগণ দীনি ইলম শিক্ষা করতে অনেক দূর্গম পথ পাড়ি দিতে হয়েছে। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফেয়ি, ইমাম মালেক ও ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.সহ তাদের পূর্বে ও পরে কুরআন ও হাদিসের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে কি যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে এখন পর্যন্ত ইলমে দীন পৌঁছিয়েছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। যা আমরা তাদের অলংকৃত জীবনীতে পেয়ে থাকি।
এমন মহান ব্যক্তিত্বদের মর্যাদা আল্লাহর কাছে অনেকে উঁচুতে। সাধারণ মানুষের মাঝে তারা হলেন তারকারাজি তুল্য। যাদের অনুসরণের মাধ্যমে মানুষ পেয়ে থাকে সঠিক পথের সন্ধান।
ওইসব আলেমের মর্যাদার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কালামে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। তারমধ্যে কয়েকটি আয়াত নিচে দেখুন।
সুরা ফাতিরের ২৮নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে- ‘নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম; তারাই তাকে (আল্লাহকে) ভয় পায় ‘
সুরা বাকারার ২৬৯ নম্বর আয়াতে এসেছে- ‘যাকে গভীর জ্ঞান দান করা হয়েছে; তাকে প্রভুত কল্যান দান করা হয়েছে।’
সুরা মুজাদালার ১১ নম্বর আয়াতে রয়েছে- ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে; অর্থাৎ আলেমগণ। আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন।’
শুধুমাত্র কুরআন মাদিদ কেন? আলেমগণের মর্যাদার ব্যাপারে হাদিস শরিফে অসংখ্য স্থানেও আলোচনা রয়েছে। যেমন- রাসুল সা. ইরশাদ করেছেন, ‘আবেদের অপেক্ষা আলেমের মর্যাদা তেমন, যেমন তোমাদের à