কাউসার লাবীব: রাজধানীতে শুক্রবার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।
তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।
সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।
প্রধান অতিথির বক্তব্যে কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলনের চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম বলেন, শুরুতেই আওয়ার ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলছি, আপনারা অনন্য এ জগতে গিয়ে চলছেন। কিন্তু অগ্রগতির এ ধারা থামিয়ে দিলে চলবে না। এগিয়ে যেতে হবে প্রাণ খুলে। মন খুলে। শত বাধা বিপত্তি আসবে। এগুলো মাড়িয়েই পথচলার অঙ্গীকার করতে হবে আপনাদের।
লন্ডনে এক বক্তৃতায় আল্লামা তাকি উসমানি একবার বলেছিলেন, ‘আমাদের শুধু অভিযোগ- ইহুদিরা আমাদের অন্যায়ভাবে হত্যা করছে। খ্রিস্টানরা আমাদের অধিকার হরণ করছে। আরও অন্যান্য ধর্মালম্বীরা আমাদের নির্যাতন করছে।
আরে ভাই, তারা তো আমাদের বন্ধু নয়, দুশমন। দুশমনের কাজ কী? তারা তো আমাদের বিরুদ্ধে লেগেই থাকবে। আমাদের কীভাবে পিছিয়ে রাখা যায়, দমন করা যায় এটাই তাদের পরিকল্পনা।
সুতরাং আমাদের উচিৎ তাদের বিরুদ্ধে শুধু অভিযোগ নয়, তাদের এ নীল নকশা ও পরিকল্পনাকে কীভাবে পণ্ড করা যায় সে পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হওয়া। আমাদের এসব অকার্যকর হা হুতাশে নিজেরাই হাসির পাত্রে পরিণত হচ্ছি। ’
চিন্তাশীল আলেম খতিব তাজুল ইসলাম বলেন, মিডিয়ায় এখনও আমাদের ভূমিকা জিরো পার্সেন্ট। এ সঙ্কট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হয় আমাদের ভবিষ্যত আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে।
বড়কাটারা, লালবাগ মাদরাসা থেকে নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি, বুয়েট, জামিয়া রাহমানিয়া, মালিবাগ মাদরাসার মাঝে যে দেয়াল আমরা তৈরি করেছি তা ভেঙ্গà