রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গাক্যাম্পে বাইতুল মুকাদ্দাসের ইমাম; গরীব এন্ড এতীম ট্রাস্টের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী।

শনিবার সকাল ১১ টার এক ফ্লাইটে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। সেখানে কয়েকটি ক্যাম্প ঘুরে অসহায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এর আগে শুক্রবার রাত ১১ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন বায়তুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

টেকনাফ থেকে আওয়ার ইসলামের সংবাদদাতা ইকবাল আজিজ জানান, উখিয়া মুচন এলাকায় বাইতুল মুকাদ্দাসের ইমামকে নিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে স্বেচ্ছাসেবী সংস্থা গরীব এন্ড এতীম ট্রাস্ট।

ত্রাণ বিতরণে সঙ্গে ছিলেন, গরীব এন্ড এতীম ট্রাস্টের ফাউন্ডার শায়েখ সালেহ হামিদী, বিশিষ্ট আলেম ও রাজনীতিক খতিব তাজুল ইসলাম, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী ও শায়েখ ইমাম ফরিদ আহমাদ খান।

এছাড়া স্থানীয় সেনাসদস্য পুলিশ এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন।

উখিয়ার কুতুপালং ক্যাম্পে ত্রাণ বিতরণের পর বিকেলে বায়তুল মুকাদ্দাসের ইমাম ও ত্রাণ বিতরণ টিম টেকনাফের দারুল উলুম সাবরাং পৌঁছলে তাদের লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাতে দারুল উলুম সাবরাংয়ের মহা সম্মেলনে তিনি অংশ নেবেন এবং বয়ান করবেন বলে জানা যায়।

বায়তুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম শায়খ আলী ওমর এখন ঢাকায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ