শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খালেদা জিয়ার রায়; রাজনীতিতে নতুন উত্তাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা রায়ের পর্যায়ে চলে এসেছে।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের রায়ের ঘোষণার দিন ধার্য করেছে আদালত। এতে করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। রায়ের আগে ও পরে কী ঘটতে যাচ্ছে সেটা অজানা থাকলেও এর ভয়াবহতা নিয়ে ভীতির সৃষ্টি হচ্ছে।

বলা যায়, বিএনপির চোখ আদালতের দিকে। রায় খালেদা জিয়ার পক্ষে গেলে নির্বাচন করার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তবে বিরুদ্ধে গেলে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণের যোগ্যতা হারাবেন কি না, এই প্রশ্ন বড় হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনে। কেননা, আইন অনুযায়ী দুর্নীতির মামলায় খালেদা জিয়ার দুই বছরের বেশি সাজা হলে তিনি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ হারাবেন।

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘কোন মামলায় যদি কারো দুই বছরের বেশি শাস্তি হয় তাহলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। আমাদের আইন তাই বলে।’

সুনির্দিষ্টভাবে খালেদা জিয়ার মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একইভাবে উনার যদি দুই বছরের বেশি শাস্তি হয় তাহলে সামনের নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।’

উচ্চ আদালতে আপিল করা হলেও কি অযোগ্য থাকবেন? জবাবে তিনি বলেন, ‘আদালত কী বলে সেটার উপর নির্ভর করবে। আমি মনে করি যদি এই মামলায় তার শাস্তি হয় তাহলে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

এদিকে বিদেশে অর্থপাচারের এক মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানার আদেশ এসেছে আপিল বিভাগ থেকে। ফলে তিনি নির্বাচনে অযোগ্য হয়ে গেছেন। এখন খালেদা জিয়ারও যদি একই পরিণতি হয়, তাহলে বিএনপির জন্য বিষয়টি সুখকর হবে না।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার তারিখ এত দ্রুত পড়বে, তার জন্য প্রস্তুত ছিল না বিএনপি। দলটির ধারণা ছিল, মামলার বিচারকাজ আরও এক-দেড় মাস গড়াবে।

বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, একাদশ à¦