সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মিশরের বইমেলায় প্রকাশ হচ্ছে বাংলাদেশি আলেমের ২৩ খণ্ডের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের রশিদ : বাংলাদেশে বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান রচিত ‘আল বুদুরুল মুজিয়্যাহ ফি তারাজিমিল হানাফিয়্যাহ’ নামের তেইশ খণ্ডের কিতাব মিশরের রাজধানী কায়রোর 'দারুস সালিহ' প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে। যা মিশর আন্তর্জাতিক বইমেলায় স্থান পাবে।

তেইশ খণ্ডের এই কিতাবটি ইমাম আবু হানীফা রহ. থেকে চলমান শতাব্দি পর্যন্ত হানাফি ফকিহদের জীবন নির্ভর প্রামাণ্য কিতাব। লেখকের দীর্ঘ জীবনের সাধনা এই কিতাব। ইতোমধ্যেই কিতাবটি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন মাকতাবায় সমাদৃত হয়েছে। উচ্ছসিত হয়েছেন দেওবন্দ, করাচিসহ বিখ্যাতসব ইলমি প্রাণকেন্দ্রের আলেম, মুহাদ্দিস ও ফকিহগণ।

এ প্রসঙ্গে কিতাবটির রচয়িতা মুফতি হিফজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে জানান, ‘এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়, আমার মতো একজন অযোগ্য দূর বাঙালির একটি কিতাব আন্তর্জাতিকভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি খুবই খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া ছাড়া আমার আর কিছুই নেই।

ইসলামী যিন্দেগী অ্যাপটি ইনস্টল করতে এখানে ক্লিক করুন

মুফতি হিফজুর রহমান বলেন,  মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ক’জন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে তারা আমার পরিচয় জেনেছে। তারপর আমার সাথে যোগাযোগ করেছে। দুই বছরের জন্য তারা আমার সাথে চুক্তি করেছে। আমিও তাদের সাদরে অনুমতি দিয়েছি। মিশরে অনুষ্ঠিত বইমেলায় আজ কিতাবটি উঠবে বলে তারা আমাকে জানিয়েছে।

আরবের প্রখ্যাত আলেম শায়েখ আওয়ামা কিতাবটি দেখে যারপরনাই খুশি হয়েছেন। তিনি ফোন করে মারকাজুদ দাওয়া ইসলামিয়া’র আমিনুত তালিম মাওলানা আবদুল মালেককে বলেছেন, তিনি যেন হজে যাওয়ার সময় দুই সেট কিতাব শায়েখের জন্য নিয়ে আসেন।

শায়েখ আওয়ামা মুফতি হিফজুর রহমানের সাথে এক ফোনালাপে তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এমন একটি কিতাব লিখব, আল্লাহ আপনার মাধ্যমে এই খেদমতটি কবুল করেছেন।’

মুফতি হিফজুর রহমান বলেন, কিতাবটি লিখতে আমার দশ বছর সময় ব্যায় হয়েছে।

আলেকজান্দ্রিয়ার মসজিদুল ওসিয়্যার খতিব, দারুল আজহারি লি তাহফিজিল কুরআনের পরিচালক খতিà