আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে বাঙালি জাতির মহা উৎসব অমর একুশে গ্রন্থমেলা। বইপ্রেমীদের প্রাণের মিলনমেলা। একুশে উপলক্ষে বই পড়ার একুশটি উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হলো। বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে এই লেখাটি তৈরি করা হয়েছে।
১. জ্ঞানের ভান্ডার বই
জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে বইয়ের কোনো বিকল্প নেই। হোক সেটা ফিকশন বা নন-ফিকশন বই। জ্ঞানের পরিধি অসীম। যত বই পড়ব, আমাদের জ্ঞান তত বৃদ্ধি পাবে।
২. ভাবনার জগৎকে প্রসারিত করে
বই পড়া মানে নানান বিষয় সম্পর্কে জানা। মানুষের মননশীল, চিন্তাশীল, সৃষ্টিশীল যাবতীয় ভাবনার সূচনা ঘটে বই পড়ার মাধ্যমে।
৩. লেখার দক্ষতা বাড়ায়
যত বেশি বই পড়ব, আমাদের ভাষাগত জ্ঞান, শব্দভান্ডার তত বৃদ্ধি পাবে। সেই সঙ্গে লেখার দক্ষতাও বাড়বে।
৪. মানসিক প্রশান্তি আনে
নিজের পছন্দের বই, গল্প, উপন্যাস বা যেকোনো লেখা পড়লে মানসিকভাবে অনেক প্রশান্তি পাওয়া যায়। মানসিক সমস্যায় ভুক্তভোগীদের ক্ষেত্রেও মানসিক শক্তি বৃদ্ধিমূলক বই খুব উপকারী।
৫. জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে
বই আমাদের বিশ্বের সফল মানুষ সম্পর্কে জানায়। যেমন প্রথমা প্রকাশনের একটি বই বাংলাদেশের নায়কেরা। এ বইটিতে বাংলাদেশের গুণীজনদের জীবনের নানা কথা আছে। এ ছাড়া স্টিভ জবস, ওয়ারেন বাফেট প্রমুখের জীবনী পড়লে তাঁদের সম্পর্কে জানা যায়। তাঁদের সফলতা-ব্যর্থতার কথা জানা যায়, যা জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে।
৬. জীবনে ধনী হতে সহায়তা করে
যে যত বেশি জ্ঞানী, সে তত বেশি ধনী। আবার অন্যদিকে বিশ্বে যাঁরা ধনী হয়েছেন প্রত্যেকেই বইপ্রেমী ছিলেন। বারাক ওবামা, বিল গেটস, মার্ক জাকারবার্গ প্রত্যেকেই প্রচুর বই পড়েন।
৭. বই আমাদের তথ্য, উপাত্ত ও জ্ঞান দেয়
বই পড়ে বিভিন্ন বিষয় সম্পর্কে নানা ধরনের তথ্য, উপাত্ত পাওয়া যায়।
৮. ভালো বন্ধুর ভূমিকা পালন করে বই
যখন আপনি নিজেকে একা এবং অসহায় মনে করবেন, তখনই একটি বই পড়া শুরু করুন। খুব শিগগির এটা আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। আপনি যদি দুঃখী হন, বই আপনাকে আনন্দ দেবে, সঙ্গ দেবে।
৯. মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি
শরীরের অন্যান্য অংশের মতোই মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন রয়েছে। যেমন গোয়েন্দা উপন্যাস কিংবা মুক্তিযুদ্ধকেন্দ্রিক বই পড়লে একধরনের উত্তেজনা-উদ্দীপনা কাজ করে। মস্তিষ্ক উদ্দীপনাময় এবং কর্মচঞ্চল থাকলে মস্তিষ্ক ভালো থাকে।
১০. মনুষ্যত্ব জাগ্রত করার সিঁড়ি
বই মানুষের মানবতা ও মনুষ্যত্ব জাগ্রত করে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।ঢাকায় বেঙ্গল বই–এ বই পড়ছেন বন্ধুসভার দুই বন্ধু
ঢাকায় বেঙ্গল বই–এ বই পড়ছেন বন্ধুসভার দুই বন্ধু
১১. বই আত্মার ওষুধ
‘আত্মার ওষ