সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মাহফিলের স্টেজে নারী অতিথি, ফেসবুকে সমালোচনা, বক্তাগণ কী বলেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাউতনগর তাফসিরুল কুরআন মাহফিলের স্টেজে বক্তা এবং সভাপতির পাশে চাদর মুড়ি দিয়ে বসে আছেন মহিলা অথিতি।

ঝাপসা হয়ে আসা পোস্টার থেকে জানা গেল তার নাম সেলিনা জাহান লিটা। পদবিটা ক্লিয়ার নয়। পোস্টারটি ঝাপসা হওয়া এটি কোন জেলার মাহফিল আয়োজক কারা তা উদ্ধার করা সম্ভব হয়নি।

সাধারণত কুরআন হাদিসের আলোচনার মাহফিলগুলোতে এ দৃশ্য বিরল। স্বভাবতই এই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকে ট্রল করছেন আবার অনেকে তীব্র কটাক্ষবাণ।

মুহাম্মাদ আসাদুর রহমান নামের একজনের ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে লেখা হয়, ‘ওয়াজের মাহফিলে মহিলা, কিয়ামত অতি নিকটে। নাউযুবিল্লাহ।’

আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আজব কারবার! ওয়াজ মাহফিলে মহিলা। আয়োজকরা কতই না বুদ্ধিমান, মাহফিল কি স্বার্থক..?

শুধু সমালোচনা নয়, অনেকে এমন কর্মকাণ্ডের জন্য মাহফিল কমিটির দিকে আঙুল তুলছে। এমন কাজ করলে ভবিষ্যতে মাহফিলের প্রতি মানুষের আবেগ এবং ভালোবাসা উঠে যাবে বলেও ধারণা করছেন কেউ কেউ।

আরেকজন ফেসবুক ব্যবহারকারী মিযানুর রহমান সৈকত লেখেন, কিয়ামতের আর কতো দেরী, পাঞ্জেরী! ওয়াজ মাহফিলে মহিলা আর মিলাদ ও দোয়া মাহফিলে ব্যান্ড সংগীত আল্লাহ তুমি মাফ করো।

এর আগে, সোশ্যাল মিডিয়ায় আরেকটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায়, টাঙ্গাইলের এক বিদ্যালয় মাঠে বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিলের স্টেজে এক নারী শিল্পী গান গাইছে এবং একদল বাদক বাদ্যযন্ত্র বাজাচ্ছে।

হালে প্রায়ই এরকম ঘটনা  নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা হচ্ছে। ইদানীং নারী বক্তাদের মাইকে লাগিয়ে  নারীদের মাহফিলও করতে দেখা যায়। রেকর্ড করে ইউটিউবে শেয়ারও করা হয় সে ওয়াজ।

অথচ, ইসলাম নারীদের পর্দার বিধান দিয়েছে। সেখানে ওয়াজ মাহফিলগুলোতে তাদের এমন উপস্থিত কতটা কাম্য। সমালোচকরা ভেবে দেখার অনুরোধ করেছে মাহফিল আয়োজকদের।

মাহফিলে নারীদের পর্দাহীন উপস্থিতি কতটা যৌক্তিক এবিষয়à§