মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

পুলিশের গাড়ি থেকে নেতাদের ছিনিয়ে নিলো বিএনপি কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীতে পুলিশের প্রিজন ভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি কর্মীরা। মঙ্গলবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পূর্বের মতোই হাইকোর্ট এলাকায় জড়ো হয়েছিল দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে পুলিশ। তাদেরকে প্রিজন ভ্যানে রাখা হয়।

এরপর হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপি কর্মী ওই প্রিজন ভ্যানে ভাঙচুর চালিয়ে নেতাদের ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলে হাইকোর্টের আশপাশ থেকে কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে নাসির আছেন কি-না আমি নিশ্চিত না। বাকিদের নাম তিনি জানাতে পারেননি।

এ ঘটনার মাজার গেটের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাবিদ কামাল শৈবাল আসামি ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মিছিল নিয়ে যাওয়ার সময় তারা ভ্যানটি ভাঙচুর করে। ভেতরে কোনো আসামি ছিল নাG


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ