বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বইমেলায় সৈয়দ শিশিরের ‘নির্বাচিত কলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলা- ২০১৮ উপলক্ষে প্রকাশিত হচ্ছে কবি ও সাংবাদিক সৈয়দ শিশির-এর কলাম সংকলন ‘নির্বাচিত কলাম’বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স।

২০১৬ থেকে ২০১৭ সালে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত ২১টি কলামের সংকলন ১৪৪ পৃষ্ঠার এ বইটি। নির্বাচিত কলাম’র চমৎকার প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মেলায় প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে। এ ছাড়াও রকমারি.কম-এ (মুঠোফোন-০১৫১৯৫২১৯৭১) অর্ডার করলে ঘরে বসেই মিলবে নির্বাচিত কলাম।

কলাম হচ্ছে সংবাদ মাধ্যমের সেই বিশেষ শাখা যা কোনো সমাজ বা সমন্বিত জনগোষ্টি কিংবা মানবসমাজ ভিন্ন অন্য কোনো ব্যবস্থা যার সঙ্গে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট থাকে এমন পরিবেশের পর্যালোচনা, সমস্যা ও সমাধান সহ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ইত্যাদি প্রবন্ধ আকারে লিপিবদ্ধ করে প্রকাশ করা হয়।

সৈয়দ শিশিরের ‘নির্বাচিত কলাম’ পড়ে বলা যায়, নির্বাচিত কলাম’র সবগুলো কলাম জুড়ে তাঁর জাদুকরি বিশ্লেষণী শক্তি আমাদের সমসাময়িক নানা বিষয়ের অনেক গভীরে নিয়ে যায় অনায়াসেই। পাঠক হিসেবে মগ্ন হই, সময় ও সমাজের নতুন এক ছবি ভেসে ওঠে চোখে।

দেশের গণমাধ্যম, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখা ‘নির্বাচিত কলাম’ বইটি পড়ে আপাত দৃষ্টিতে সাধারণ এক নাগরিকের ক্ষোভ আর হতাশার বহিঃপ্রকাশ বলে মনে হলেও অসাধারণ বিশ্লেষণী শক্তির জন্য উপস্থাপিত বিষয়গুলো সময়ের প্রতিচিত্র হয়ে ওঠেছে।

আরও বলা যায়, লেখকের ক্ষোভের জায়গাটা মূলত ঘুণে ধরা সমাজের বিরুদ্ধে। খানিকটা প্রতিবাদ ঢঙে লেখা এসব কলামে তাঁর বিশ্লেষণী ও অনুসন্ধানী মনোভাব পাঠককে জাগিয়ে তোলে, অনুরণিত ও আন্দোলিত করে।

একজন মনযোগী পাঠক তাই হঠাৎ করেই জেগে ওঠতে পারেন সৈয়দ শিশিরে কলাম পাঠে। বিবেককে জাগ্রত করবার মতো ক্ষমতা সবার থাকে না। সৈয়দ শিশিরেরও পুরোটা থাকার কথা না। তবে যতটুকু আছে সেটাই বা কজনের আছে?

কবি ও সাংবাদিক হিসেবে পরিচিত সৈয়দ শিশিরের অধিকাংশ কলামই সরল গদ্যে লেখা। পাঠককে তিনি ভাবাতে পারেন, উদ্দীপিত করতে পারেন। এরচেয়ে বেশি আর কী চাইতে পারি? বিষয়ের গভীরতার পাশাপাশি ভাষার ওপর তাঁর দক্ষতা স্পষ্ট। মনোগ্রাহী তাঁর রচনাভঙ্গি। তাই কোথাও হোঁচট খেতে হয় না, বরং অনায়াসেই পড়ে ফেলা যায়।

তবে পাঠক ভুলতে পারবেন না বইটির কলামগুলোর মধ্যে তুলে ধরা বেশ কয়েকটি বিষয়ের কথা। কিছু কিছ