সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

‘বাংলা একাডেমির অভিধান বিপুলভাবে ক্ষতিগ্রস্ত করেছে’ : মাওলানা আহমদ গালিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাকতাবাতুল ইসলাম বাংলাদেশের একটি প্রসিদ্ধ ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান। অর্ধযুগেরও অধিককাল আগে যাত্রা করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির যথেষ্ঠ অগ্রগতি। সম্প্রতি একুশে গ্রন্থমেলা নিয়ে কথা হয় মাকতাবাতুল ইসলামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাওলানা আহমাদ গালিব-এর সঙ্গে। তিনি একাধারে একজন শিক্ষক, ইমাম, লেখক, সম্পাদক ও তরুণ উদ্যোক্তা।

হাফেজে কুরআন এই আলেম প্রকাশক প্রাথমিক লেখাপড়া সম্পন্ন করেন জামিয়া নূরিয়া আশ্রাফাবাদ, জামিয়া কুরআনিয়া লালবাগ ও উত্তরার বাইতুস সালাম থেকে। ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে মেশকাত ও জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে কৃতিত্বপূর্ণভাবে দাওরায়ে হাদিস পাস করেন।

প্রায় একযুগ ধরে জামিয়া দারুল কুরআনে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। পাশাপাশি গুলশান-বাড্ডা লিংরোড মসজিদের  ইমাম এবং যাত্রাবাড়ীতে একটি মাদরাসা ও বাড্ডায় একটি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তিনি। লেখালেখিও করেন।  তার কাছ থেকে দীক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অনেক তরুণ লেখক। পত্রপত্রিকায় লেখা ও আরবি গল্পের অনুবাদ করেছেন ছাত্র সময়েই। নারী সাহাবিদের জীবনীর ওপর আরবি থেকে অনূদিত তার একটি গ্রন্থ রয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত তার সম্পাদিত প্রায় অর্ধশত গ্রন্থ  প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বেতারের আলোচক হিসেবে খ্যাতি আছে তার।

সাম্প্রতিক তার মুখোমুখি হয়েছিলো আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডটকমের বিশেষ প্রতিনিধি ওয়ালি উল্লাহ সিরাজি।

আওয়ার ইসলাম :  রাত পোহালে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা।  বইমেলা উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন?

আহমাদ গালিব : একুশে গ্রন্থ-মেলা বাংলাদেশি মানুষের প্রাণের মেলা। আমাদের প্রিয় মেলা। প্রায় প্রতি বছরই আমি মেলায় যাই, নতুন বই কিনি। স্টলে স্টলে ঘুরে খেয়াল করি নতুন বইয়ের বিষয়, বিন্যাস, কাগজ ও প্রচ্ছদের গুণগত মান ঐবং বইয়ের শক্তিমত্তা।

তবে এবার  বইমেলায় প্রকাশক হিসেবে কোনো প্রস্তুতি নেই। নতুন বই প্রকাশ মাকতাবাতুল ইসলামের চলমান প্রক্রিয়া। সারা বছরই আমরা নতুন বই প্রকাশ করে থাকি । তবে  মাতৃভাষা ও একুশে চেতনার জায়গà