শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

আজ রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) রাত ৮টায় ধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। এ বৈঠকেই নির্ধারিত হবে কে হচ্ছেন দেশের ২১তম রাষ্ট্রপতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল ও প্রত্যাহার চেয়ে আইনি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তি পাঠানো আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সচিব বরাবর এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত,  আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।  আগামী ২৩ এপ্রিল তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। তবে মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিন আগে এ পদে নির্বাচন করার বিধান রয়েছে। সে হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ জন্য ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। ২১তম রাষ্ট্রপতি হলে দেশের ইতিহাসে তিনিই হবেন দুইবারের নির্বাচিত রাষ্ট্রপতি।

১৯৯১ সালের পর বাংলাদেশের সব রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারও সরকারি দলের মনোনীত প্রার্থী একইভাবে নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ