তারেকুল ইসলাম
রাজনৈতিক বিশ্লেষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ সম্প্রতি বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদরাসায় পরিণত হয়েছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরো বলেছেন, “মাদরাসার ছাত্রছাত্রীদের ইংরেজির ভিত্তি এত খারাপ, মাদরাসায় যেই ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস ফোরের সমমান। ইংরেজিতে দক্ষতাবিহীন মাদরাসার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে গোটা শিক্ষাব্যবস্থাকে টেনে টেনে নিচে নামিয়ে নিয়ে আসছে।”
একদম আঁষাঢ়ে বক্তব্য! সন্দেহ নেই, মাদরাসার প্রতি তার ঘৃণা ও বিদ্বেষ থেকেই তিনি এসব ভিত্তিহীন কথা বলেছেন। কিছুদিন আগে ঢাবি’র আরেক অধ্যাপক আমেনা মহসিনও ইসলামবিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়ে বিতর্কিত ও সমালোচিত হয়েছিলেন।
কয়েকজন অধ্যাপকের এহেন গাঁজাখুরি বক্তব্যের কারণে ইদানীং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বোধজ্ঞানের মানটাই বরং নিচে নেমে যাচ্ছে। তাদের মতো উচ্চ একাডেমিক পজিশন থেকে ইসলাম ও মাদরাসাবিদ্বেষী প্রোপাগান্ডা অত্যন্ত দুঃখজনক।
যাই হোক, মাদরাসার স্টুডেন্টরা মেধা ও যোগ্যতার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এমনকি ভর্তির ক্ষেত্রে বিশেষত মাদরাসার স্টুডেন্টদের জন্য অতিরিক্ত নিয়ম-কানুনের নামে বৈষম্যসহ অনেক বাধা-বিপত্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে। তারাও আবার অতিরিক্ত মেধা দিয়ে সেই বাধা-বিপত্তিগুলোও জয় করে ভর্তি হতে পারছে। কারো দয়ায় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্যুলারদের বাপ-দাদার সম্পত্তি নয় যে, মাদরাসার শিক্ষার্থীরা পড়তে পারবে না।
ইংরেজির কথা নাহয় বাদই দিলাম, আধুনিক জেনারেল লাইনের কয়জন শিক্ষার্থী শুদ্ধ বাংলায় লিখতে পারে? এছাড়া স্কুল-কলেজে ১০ বছর ইংরেজি পড়েও এবং A+ পেয়েও বেশিরভাগেরই ‘আই এম জিপিএ ফাইভ’ অবস্থা কেন?! সেসব নিয়ে কোনো অভিযোগ শোনা যায় না সেকুলারদের মুখে। আর কিনা সব দোষ মাদ্রাসার শিক্ষার্থীদের? আসলেই যত দোষ নন্দ ঘোষ।
নিজেদের চেহারা আয়নায় না দেখে যারা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এসব ফালতু আজাইরা অভিযোগ করে থাকেন, তাদের উচিত আগে নিজেদের শিক্ষাব্যবস্থা à¦