বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে আমরা কী খাচ্ছি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

রাষ্ট্রের নাগরিকের পাঁচ মৌলিক অধিকারের একটি খাদ্য অধিকার। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এর মধ্যেই পড়ে। কিন্তু বাংলাদেশে এ অধিকার নানাভাবে ক্ষুণ্ন হচ্ছে। উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের বিভিন্ন ধাপে খাদ্যদ্রব্যে নানা ধরনের রাসায়নিক মাত্রাতিরিক্ত পর্যায়ে ব্যবহার করা হচ্ছে।

অনেক ক্ষেত্রেই ব্যবস্থাপনাগত কারণে অনিরাপদ হয়ে পড়ছে খাদ্যদ্রব্য। ফলে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও নিরাপদ খাদ্য মানুষের নাগালের বাইরে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আইন ও বিধিমালার খুব যে অভাব তা নয়। দেশের ১৬ কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় না-কি জড়িত ১৮টি মন্ত্রণালয় ও সংস্থা।

সিটি করপোরেশন, পৌরসভাসহ আরও ৪৮৬টি প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত। রয়েছে ১২০টি আইন ও প্রবিধানমালা। কিন্তু কাজের কাজ হচ্ছেটা কী?

কৃষি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার। কীটনাশক ব্যবহার করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই কৃষক মাত্রা না বুঝে মাঠে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে থাকে। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে অনেক সবজিই খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। প্রশ্ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে আমাদের কী খেতে হয় বা হচ্ছে?

সম্প্রতি খাদ্যদ্রব্যে ভেজালের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো ফরমালিন। সব ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে প্রিজারভেটিভ হিসেবে ফরমালিন মেশানো হচ্ছে। অথচ ফরমালিন এমন এক রাসায়নিক যা কখনই খাদ্যের পরিপূরক হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু পঁচন রোধের নামে অসাধু ব্যবসায়ীরা এ রাসায়নিকটি ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন। দুধ, মৌসুমী ফলসহ মাছ-মাংস এবং অনান্য খাদ্যেও ফরমালিন মেশানোর প্রবণতা রয়েছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সম্প্রতি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপ প্রতিবেদনে রাজধানীর পথ খাবারের ৯০ শতাংশের মধ্যে মানব দেহের জন্য ক্ষতিকর জীবাণু থাকার যে তথ্য ওঠে এসেছে তা শিউরে ওঠার মতো।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে- বিভিন্ন বাজার থেকে সংগৃহীত ১৮টি করে খোলা ও নয়টি ব্র্যà¦