রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাজারে আসলো পুরুষদের জন্মনিরোধক ট্যাবলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

এতদিন মহিলাদের গর্ভনিরোধক পিলের কথা শুনেছেন। এবার তৈরি হয়েছে পুরুষের জন্যেই জন্মনিরোধক ট্যাবলেট৷ সম্প্রতি গবেষকেরা পুরুষদের জন্য একটি নয়া ভেষজ জন্মনিরোধক ট্যাবলেট আবিষ্কার করেছেন৷

গবেষকদের দাবি এই ট্যাবলেট বাস্তবে প্রায় ৯৯ শতাংশ কার্যকরী৷ গবেষকেরা জানিয়েছেন, পুরুষের স্পার্মের মধ্যে এনজাইম রয়েছে তা এই ট্যাবলেটের সংস্পর্শে এসে দুর্বল হয়ে যাবে৷ এরফলে মহিলারাও গর্ভবতী হবেন না৷

ইন্দোনেশিয়ার এক বিশেষ উদ্ভিদ জেন্ডারুস গাছের রস দিয়ে তৈরি এই ভেষজ ট্যাবলেট৷ গবেষকরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা তাদের স্ত্রীদের গর্ভধারণ রুখতে এই গাছের রস দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন৷

১৯৮৫ সালে এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্যাংব্যাঙ্গ প্রাজোগো এই গাছটি প্রথম তার গবেষণাগারে গবেষণার জন্য এনেছিলেন৷ তারপর থেকেই এই ট্যাবলেট তৈরির কাজ শুরু হয়৷ তবে এই পিল খেলে যে পুরুষের প্রজনন ক্ষমতা একেবারেই শেষ হয়ে যাবে তা একেবারেই নয়৷

একমাসের মধ্যেই পুরুষের শুক্রাণু আবার কার্যকরী ভূমিকায় চলে আসবে৷ এই ওষুধের সুফলের পাশাপাশি একটি কুফলও চিহ্নিত করেছেন গবেষকরা৷ তারা জানিয়েছেন এই ওষুধ সেবনে পুরুষের ওজন একধাপে অনেকটাই বেড়ে যেতে পারে৷ তাই এ ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখা একান্ত জরুরী৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ