বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

৮ ছবিতে জেনে নিন মেক্সিকোয় ইসলামের চিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: উত্তর আমেরিকায় অবস্থিত মেক্সিকো। ফুটবলের জন্য বিশ্বে ছড়িয়েছে পরিচিতি। এ অঞ্চলে মুসলিমের সংখ্য খুবই নগন্য। মাত্র এক সতাংশ। আবার এদের অধিকাংশই ধর্মান্তরিত মুসলিম। তবে ইসলামের পবিত্রতা ও সুমহান আদর্শ এখানকার মানুষকে ক্রমেই আকর্ষণ করছে।

আয়তনে বিশ্বের ১৩ তম বৃহৎ রাষ্ট্র মেক্সিকো। আর জনসংখ্যার ঘনত্বের দিক থেকে পৃথীবির ১১ তম দেশ। দেশটির জনগণের মধ্যে ৮২ ভাগই ক্যাথলিক খ্রিস্টান।

জানা যায়, মেক্সিতো ১০ হাজারের বেশি মুসলিম রয়েছে। এখানে আছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টারসহ নানা ইসলামি সংস্থা। মেক্সিকোর প্রথম মসজিদের নাম ‘মেজকোইতো সুরায়া’।

মেক্সিকোর চিয়াপাস রাজ্যটি প্রাচীন মায়া সভ্যতার একটি অংশ ছিল৷ সেখানকার একটি আদিবাসী গোষ্ঠীর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে৷ তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছে ডিডব্লিউ। আসুন দেখে নেই ছবিতে বিস্তারিত তথ্য।

default

খ্রিস্টান থেকে ইসলাম: ছবিতে ৬৪ বছর বয়সি উমরকে দেখতে পাচ্ছেন৷ একসময় তিনি এভানজেলিক্যাল গির্জার যাজক ছিলেন৷ নব্বই দশকের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন৷

default

ঐক্যের প্রতীক: মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সান ক্রিস্টোবাল ডে লাস কাসাস শহরে বাস করেন উমর৷ ইসলাম ধর্ম গ্রহণ করার পর স্থানীয় মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন তিনি৷

‘‘আমাদের একেশ্বরবাদী ধর্ম,’’ বলেন তিনি৷ ‘‘তবে আমরা সন্তের পূজা করি না৷’’

default

মুসলিম সম্প্রদায়: উমর সহ কয়েকশ মুসলমানের বাস চিয়াপাস রাজ্যে৷ তাদের অধিকাংশই সোসিল সম্প্রদায়ের অন্তর্গত৷ ইসলাম ধর্ম গ্রহণের আগে তাঁরা ক্যাথলিক সহ খ্রিস্টান ধর্মের অন্যান্য গোষ্ঠীর অংশ ছিলেন৷ ছবিতে ২০ বছরের আনিসাকে কুরান শরিফ পড়তে দেখা যাচ্ছে৷

Related image

ধর্মান্তরের কারণ: আশির দশকের শেষ দিকে স্থানীয়রা ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে৷ ঐ সময় চিয়াপাস রাজ্যে সাপাতিস্তা মুভমেন্টে ছড়িয়ে পড়ছিল৷ ফলে পুঁজিবাদসহ খ্রিষ্টান ধর্ম সমালোচনার মুখে পড়েছিল৷

default

পোশাক: এখানকার মà