রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

ভারতে হিন্দু স্ত্রীর মুসলিম স্বামীদের হত্যার হুমকি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: হিন্দু নারীকে বিয়ে করায় ফেসবুকে শতাধিক মুসলিম পুরুষের তালিকা প্রকাশ করেছে হিন্দু কট্টরপন্থীরা। শুধু তাই নয় তাদের হত্যার আহ্বানও জানিয়েছেন তারা।

যদিও বিতর্কিত ওই তালিকা এখন ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে। ওই মুসলিম পুরুষদের ফেসবুক প্রোফাইলের লিংকও তালিকায় দেয়া ছিল।

হিন্দুত্ব বার্তা নামের এই তালিকায় যাদের নাম আছে তাদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। যদিও কোন হিন্দুত্ববাদী সংগঠনই এই ফেসবুক পেজের সঙ্গে তাদের সম্পর্কের কথা স্বীকার করেনি।

টুইটারে প্রথম একজন এই তালিকাটির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি অনেকের নজরে আসে।

হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার জন্য প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে মুসলিম পুরুষরা। গত কয়েক বছর ধরে এমন প্রচারণা চালাচ্ছে ভারতে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলো। মোট ১০২ জনের নাম ছিল ওই তালিকায়। ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস দেখে তালিকাটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের অল্ট নিউজের প্রতীক সিনহা বলেন, এবারই যে প্রথম এরকম তালিকা প্রকাশ করা হলো তা নয়। ২০১৭ সালে ‘জাস্টিস ফর হিন্দুস’ নামে আরেকটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানেও মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, অন্য ধর্মের মেয়েকে বিয়ে করায় সম্প্রতি এক মুসলিম পুরুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে এক হিন্দু মেয়ে মুসলিম ছেলে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে হোয়াটসঅ্যাপে হয়রানির শিকার হওয়ার পর আত্মহত্যা করেন।

বিবিসি/এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ