শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

উস্তাদদের জন্য স্মার্টফোন ব্যবহার সীমিত করা এবং প্রয়োজনের বাইরে ছাত্রদের সামনে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সভাপতি ও আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ী। ক্লাস চলাকালে ও সবক শোনানোর সময় উস্তাদদের মোবাইল ফোন থেকে দূরে থাকারও পরামর্শ দেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত খোলাফাদের মজলিসে তিনি এসব পরামর্শ দেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, হিফজখানা, মক্তব ও কিতাব বিভাগের উস্তাদরা প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারেন। তবে সেই ব্যবহারও নিজের রুম, বাসা কিংবা কাজের জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। ছাত্রদের সামনে প্রকাশ্যে মোবাইল ফোন ব্যবহার না করার জন্যও তিনি উস্তাদদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জীবনে সফলতার জন্য আল্লাহওয়ালাদের সোহবত অত্যন্ত জরুরি। একই সঙ্গে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকাও প্রয়োজন। মোবাইল ফোন মানুষকে নানামুখী গুনাহের মধ্যে জড়িয়ে রাখে, ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় এবং তিলাওয়াত, জিকির-আজকারের সময় কেড়ে নেয়।

আল্লামা মাহমুদুল হাসান আরও বলেন, সব নবী মাসুম এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যারা এ বিশ্বাস ধারণ করে না, তাদের কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। এ সময় তিনি উপস্থিত প্রায় ৩০০ খলিফাকে হাত উঁচু করে এ বিষয়ে ওয়াদাবদ্ধ করান যে, সাহাবায়ে কেরামের সমালোচনাকারীদের কোনো ধরনের সহযোগিতা করা হবে না।

তিনি খলিফাদের উদ্দেশে বলেন, আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে ছাত্র ও শিক্ষকদের আল্লাহমুখী করার জন্য কাজ করবেন। মহল্লায় মহল্লায় দাওয়াতুল হকের কাজ বেগবান করতে হবে। একই সঙ্গে সামনে অনুষ্ঠিতব্য দাওয়াতুল হকের ইজতেমা সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত খোলাফাদের মজলিসে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব ও আল্লামা মাহমুদুল হাসানের খলিফা মাওলানা মাহফুজুল হক, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মাওলানা মনিরুজ্জামান বাইতুন নূর, মাওলানা নজরুল ইসলাম কাসেমীসহ অনেকে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ